কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ আগস্ট ২০২৫, ০৬:৪৬ পিএম
আপডেট : ১১ আগস্ট ২০২৫, ০৬:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

ভারতে আটক ৫ বাংলাদেশি, বললেন ‘আমরা শেখ হাসিনার দল করতাম’

আটকদের নিয়ে যাচ্ছে নিরাপত্তাবাহিনী। ছবি : সংগৃহীত
আটকদের নিয়ে যাচ্ছে নিরাপত্তাবাহিনী। ছবি : সংগৃহীত

ভারতের মেঘালয় রাজ্যের দক্ষিণ-পশ্চিম খাসি হিলস জেলায় পাঁচ বাংলাদেশিকে আটক করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। গত শনিবার ও রোববার পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে অভিযোগ, ভারতীয় এক নাগরিককে তারা অপহরণ ও হত্যার চেষ্টা চালিয়েছিলেন।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, আটক ব্যক্তিদের মধ্যে তিনজন নিজেদের আওয়ামী লীগ কর্মী এবং একজন নিজেকে বাংলাদেশ পুলিশের সদস্য হিসেবে দাবি করেছেন। ২০২৪ সালের ৫ আগস্টের পর তারা ভারতে পালিয়ে যান।

তাদের আটক হওয়ার মুহূর্তের বেশ কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এক ভিডিওতে দেখা গেছে তাদের হিন্দিতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এসময় একজনকে বলতে শোনা যায়— ‘আমরা শেখ হাসিনার দল করতাম। অবৈধ সরকার এদেশে চলে এসেছে। তখন ওই আমাদের রাস্তা দেখিয়ে এদেশে নিয়ে এসেছে। আমাদের বাংলাদেশে আমাদের নিরাপত্তা…’—এরপর চারপাশের মানুষের কথোপকথনের কারণে বাকিটা অস্পষ্ট হয়ে যায়।

ভিডিওতে দেখা যায়, তিনজনের হাত বাধা, কারও গায়ে ছেঁড়া গেঞ্জি, আবার কারও গায়ে জামা নেই। শারীরিক নির্যাতনের চিহ্ন স্পষ্ট। আরেকটি ভিডিওতে দেখা যায়, স্থানীয় পুলিশ তাদের বেঁধে নিয়ে যাচ্ছে, সঙ্গে রয়েছেন কয়েক শ গ্রামবাসী।

ভারতের স্থানীয় সংবাদমাধ্যম শিলং টাইমসসহ একাধিক গণমাধ্যম জানায়, গত শুক্রবার সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বীরেন্দ্রনগর সীমান্তসংলগ্ন রংদাংগাই গ্রামে এক ২১ বছর বয়সী যুবকের ওপর হামলা, অপহরণ ও হত্যাচেষ্টার অভিযোগে পুলিশ শনিবার চার বাংলাদেশিকে আটক করে। তারা হলেন—জামালপুরের জাহাঙ্গীর আলম (২৫) ও মারুফুর রহমান, নারায়ণগঞ্জের সায়েন হোসেন এবং কুমিল্লার মাহফুজ রহমান। এদের মধ্যে মারুফুর রহমান নিজেকে পুলিশ সদস্য বলে দাবি করেছেন। রবিবার গ্রেপ্তার হন পঞ্চম আসামি মোবারক মিয়া, যিনি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার কলাগাঁও গ্রামের বাসিন্দা।

দক্ষিণ-পশ্চিম খাসি হিলসের পুলিশ সুপার বি. জিরওয়া জানান, রবিবার সকাল ৭টার দিকে খোঞ্জয় এলাকার গিলাগোড়া গ্রামে গ্রামবাসীদের সহায়তায় মোবারক মিয়াকে আটক করা হয়। তিনি ছিলেন ওই হামলা ও অনুপ্রবেশকারী দলের সর্বশেষ সন্দেহভাজন।

আরও পড়ুন : অর্ধেক দুনিয়া সঙ্গে নিয়ে যাওয়ার হুমকি পাক সেনাপ্রধানের, যা বলছে ভারত

শিলং টাইমস-এর প্রতিবেদনে বলা হয়, ৮ আগস্ট রাতের ঘটনায় সশস্ত্র বাংলাদেশিদের একটি দল রংদাংগাই গ্রামের বলসরাং এ. মারাককে হামলার পর অপহরণ করে। এরপর পুলিশ, বিএসএফ ও গ্রামবাসীরা সীমান্ত এলাকায় ব্যাপক অভিযান চালায়। খোঞ্জয় গ্রামে প্রথম একজন ধরা পড়েন, পরে চিবক বনাঞ্চল থেকে বাকি তিনজনকে গ্রেপ্তার করা হয়।

এদিকে মেঘালয়ের হাইল্যান্ড পোস্ট জানায়, অভিযানে ঘটনাস্থল থেকে বাংলাদেশের পুলিশ কনস্টেবলের একটি পরিচয়পত্র, হাতকড়া, ম্যাগাজিনের কভার, পিস্তলের হোলস্টার, রেডিও সেট, মোবাইল ফোন, মুখোশ, কুঠার, তার কাটার যন্ত্র, বাংলাদেশি মুদ্রা এবং অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

১০

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

১১

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

১২

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

১৩

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

১৪

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

১৬

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৭

দেশে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৮

আজকের নামাজের সময়সূচি

১৯

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

২০
X