কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

ডলারের বিপরীতে ভারতীয় রুপির দরপতন অব্যাহত

ডলারের বিপরীতে ভারতীয় রুপির মান আরও কমেছে। ছবি : সংগৃহীত
ডলারের বিপরীতে ভারতীয় রুপির মান আরও কমেছে। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মুদ্রা ডলারের বিপরীতে ভারতীয় রুপির মান আরও কমেছে। মার্কিন ট্রেজারি রপ্তানি বৃদ্ধি ও বিশ্বব্যাপী অপরিশোধিত তেলের দাম বাড়ার কারণে টানা তৃতীয় কার্যদিবসে এ দরপতন হয়। এদিন প্রতি মার্কিন ডলার বিক্রি হয়েছে ৮৩.১৩২৫ রুপিতে।

বুধবার (৬ সেপ্টেম্বর) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গতকাল মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) ভারতে প্রতি ডলার বিক্রি হয়েছিল ৮৩.০৪ রুপিতে।

মার্কিন ট্রেজারি রপ্তানি বৃদ্ধির কারণে এশিয়ার অন্যান্য দেশের মুদ্রার দরপতন হয়েছে। ১০ বছরের মার্কিন ট্রেজারি ৪ দশমিক ২৫ শতাংশ বেড়েছে, যেখানে ২ বছরের ট্রেজারি বেড়েছে ৪ দশমিক ৯৪ শতাংশ। মালয়েশিয়ান রিঙ্গিত ও ইন্দোনেশিয়ান রুপিয়া এশিয়ান মুদ্রার মধ্যে সবচেয়ে বেশি লোকসানে ছিল। অন্যদিকে চীনা ইউয়ান ১০ মাসের মধ্যে সর্বনিম্নে নেমে গেছে।

এইচডিএফসি সিকিউরিটিজের বৈদেশিক মুদ্রা গবেষণা বিশ্লেষক দিলীপ পারমার রয়টার্সকে বলেছেন, আগামী দু-একদিনের জন্য রুপি আরও পতনের দিকে ঝুঁকতে পারে। তিনি মনে করছেন, রুপি নতুন করে রেকর্ড দরপতন হতে পারে। ২০২২ সালের অক্টোবরে ডলারের বিপরীতে রুপির রেকর্ড দরপতন হয়েছিল, তখন প্রতি ডলার বিক্রি হয়েছিল ৮৩.২৯ রুপিতে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

‘তুই মরে যা, আমার কিছু যায় আসে না’, ইকরাকে বলতেন আলভী

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন মোতাহার হোসেন

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান 

১০

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

১১

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

১২

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৩

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

১৪

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

১৫

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

১৬

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

১৭

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

১৮

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

১৯

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

২০
X