কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫, ১২:০৬ পিএম
অনলাইন সংস্করণ

বিয়েতে রাজি না হওয়ায় নারীকে খুন, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভারত উত্তরপ্রদেশের ঝাঁসিতে এক ভয়াবহ হত্যাকাণ্ড ঘটেছে। বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় রচনা যাদব নামে এক নারীকে খুন করে তার দেহ টুকরো টুকরো করে শহরের বিভিন্ন জায়গায় ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনায় জড়িত সাবেক পঞ্চায়েত প্রধান সঞ্জয় পটেল ও তার ভাতিজা সন্দীপকে গ্রেপ্তার করেছে পুলিশ। আরও এক অভিযুক্ত দীপকের খোঁজ চলছে।

পুলিশ সুপার বিবিজিটিএস মূর্তি জানিয়েছেন, রচনার দেহের বেশ কিছু অংশ উদ্ধার করা হলেও তার মাথা ও পা এখনও মেলেনি। তদন্তে জানা গেছে, মাহেওয়া গ্রামের বাসিন্দা ৩৫ বছরের রচনা গত কয়েক দিন ধরে নিখোঁজ ছিলেন।

প্রাথমিক তদন্তে জানা যায়, সঞ্জয় পটেলের সঙ্গে রচনার দুই বছরের সম্পর্ক ছিল। এ সময় রচনা তাকে নানাভাবে ব্ল্যাকমেল করে টাকা নেন বলেও অভিযোগ। কিছুদিন ধরে সঞ্জয় তাকে বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন, কিন্তু রাজি হননি রচনা। এতে ক্ষুব্ধ হয়ে সঞ্জয় তার ভাতিজা ও বন্ধুকে নিয়ে খুনের পরিকল্পনা করেন।

গত ৯ আগস্ট রাতে রচনাকে গাড়িতে ঘোরার নাম করে বাইরে নিয়ে যাওয়া হয়। অভিযোগ, তাকে শ্বাসরোধ করে খুন করার পর দেহ টুকরো টুকরো করে শহরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া হয়। কিছু অংশ কিশোরপুরার একটি কুয়োয় পাওয়া গেছে, আর মাথা ও পা ফেলে দেওয়া হয়েছে রায়বন নদীতে।

পুলিশ জানিয়েছে, নিখোঁজ হওয়ার পর থেকে রচনার পরিবার খোঁজাখুঁজি করছিল। অবশেষে দেহাংশ উদ্ধারের পর রহস্য উন্মোচিত হয়েছে। বর্তমানে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ চলছে। সূত্র : আনন্দবাজার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুটির আবেদন মঞ্জুর করানোর বিশেষ ৮ কৌশল

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

আজকের নামাজের সময়সূচি

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

ব্রাজিলের জালে গোল মরক্কোর

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

১০

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

১১

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

১২

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

১৩

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

১৪

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

১৫

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

১৬

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১৭

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১৮

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১৯

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

২০
X