বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫, ০৮:৪১ পিএম
আপডেট : ২৩ আগস্ট ২০২৫, ০৮:৪২ পিএম
অনলাইন সংস্করণ

মির্জা ফখরুলের কাছে যেসব প্রশ্ন রাখলেন ফুয়াদ

ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। ছবি : সংগৃহীত
ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। ছবি : সংগৃহীত

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে বলেছেন, তিনি কি শুধুই বক্তব্য দেবেন, ভোটের আবেদন করবেন, নাকি গুম হয়ে যাওয়া ব্যক্তিদের জন্য বিচারের পরিকল্পনা প্রণয়নের দিকে নজর দেবেন।

শুক্রবার (২১ আগস্ট) বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে গুম ও খুনের শিকার পরিবারগুলোর সংগঠন ‘মায়ের ডাক’ আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন মির্জা ফখরুল ইসলামও।

বিএনপির এই নেতার উদ্দেশে তিনি প্রশ্ন ছুড়ে বলেন, আমরা আপনার কাছ থেকে স্পষ্ট ম্যানিফেস্টো জানতে চাই- ক্ষমতায় এলে মা-বাবার পরিবার, নিখোঁজ ব্যক্তিদের পরিবার এবং অপরাধীদের বিচারের জন্য আপনি কী পদক্ষেপ নেবেন? শুধুই বক্তব্য দেবেন, ভোট চাইবেন নাকি বিচারের রূপরেখা নির্ধারণ করবেন?

তিনি বিএনপির কাছে আহ্বান জানিয়ে বলেন, বিভিন্ন বিশেষজ্ঞ ও ‘মায়ের ডাক’র পরিবারের সঙ্গে এখুনি বসে গুম-খুনের বিচারের রোডম্যাপ ঘোষণা করুন; যাতে ক্ষমতায় যাওয়ার সঙ্গে সঙ্গে কাজ শুরু করে দিতে পারেন। আগামী বছর গুম হয়ে যাওয়া ব্যক্তিদের পক্ষে যাতে আমাদের বিচারের দাবিতে রাস্তায় এসে দাঁড়াতে না হয়। এই সরকারে কাছে এবং আগামী সরকারের কাছে আমরা বাস্তব বিচার দেখতে চাই।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে ফুয়াদ বলেন, যারা গুম হওয়ার ঘটনার বিরুদ্ধে দাঁড়িয়ে লাশের ওপর নিজের ক্ষমতা প্রতিষ্ঠা করেছে, তাদের জন্য গুম হওয়া পরিবারের বেদনা শোনার উদ্দেশে গণ-শুনানির আয়োজন করুন। অপরাধীদের বিচারের ব্যবস্থা নিন। গুম হওয়া পরিবারের কথা শুনতে এবং সেই আলোকে বিচারের জন্য সরকারের বিভিন্ন বিভাগ ও কর্মকর্তাদের নিয়ে একটি বিশেষ ইউনিট গঠন করুন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১০

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১১

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১২

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৩

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৪

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৫

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৬

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৭

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৮

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৯

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

২০
X