স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫, ০৮:২৯ পিএম
আপডেট : ২৩ আগস্ট ২০২৫, ০৮:৩১ পিএম
অনলাইন সংস্করণ

নারী বিশ্বকাপের জন্য বাংলাদেশের দল ঘোষণা

বিসিবি লোগো। গ্রাফিক্স : কালবেলা
বিসিবি লোগো। গ্রাফিক্স : কালবেলা

আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ভারত ও শ্রীলঙ্কায় শুরু হচ্ছে আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপ ২০২৫। সেই আসরের জন্য শনিবার (২৩ আগস্ট) ১৫ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

দলে জায়গা পেয়েছেন তিন নতুন মুখ—উইকেটকিপার-ব্যাটার রুবিয়া হায়দার ঝেলিক, অফস্পিনার নিশিতা আক্তার নিশি এবং টপ-অর্ডার ব্যাটার সুমাইয়া আক্তার। বাদ পড়েছেন দিলারা আক্তার দোলা, জান্নাতুল ফেরদৌস সুমনা ও ইশমা তানজিম।

রুবিয়া এর আগে বাংলাদেশ দলের হয়ে টি-টোয়েন্টি খেললেও এখনও ওয়ানডে অভিষেক হয়নি। ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে প্রথমবারের মতো বিশ্বকাপ দলে ডাক পেলেন তিনি। কিপিংয়ের পাশাপাশি ওপেনিং ব্যাটার হিসেবেও রুবিয়াকে বিকল্প অপশন হিসেবে দেখছে নির্বাচকরা।

মাত্র ১৭ বছর বয়সী নিশিতা সবচেয়ে তরুণ সদস্য। ২০২৩ সালে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে অভিষেক করা এই অফস্পিনারকে নিয়ে নির্বাচকদের প্রত্যাশা অনেক। বাঁহাতি ব্যাটারদের বিপক্ষে তার নিয়ন্ত্রিত বোলিং নাকি দলের বড় সম্পদ হতে পারে।

অন্যদিকে সাবেক বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দলের অধিনায়ক সুমাইয়া আক্তারও ফিরেছেন ওয়ানডে দলে। অস্ট্রেলিয়ার বিপক্ষে গত বছর একমাত্র ওয়ানডে খেলার পর আর জাতীয় দলে সুযোগ পাননি তিনি। তবে সাম্প্রতিক ঘরোয়া মৌসুম ও ‘এমার্জিং টিম’-এর হয়ে তার ধারাবাহিক পারফরম্যান্স নির্বাচকদের চোখে পড়েছে।

নারী উইংয়ের প্রধান নির্বাচক সাজ্জাদ আহমেদ মনসুর বলেন, ‘রুবিয়া কঠোর পরিশ্রমের ফল পেয়েছে। গত ছয় মাসে তার উন্নতি চমকপ্রদ। নিশিতা বয়সে তরুণ হলেও মানসিকভাবে পরিপক্ব। বাঁহাতিদের বিপক্ষে তার ধারাবাহিক বোলিং আমাদের আস্থা দিয়েছে আর সুমাইয়া লম্বা সময় ধরে দরজায় কড়া নাড়ছিল। তার টেকনিক, ধৈর্য এবং ফিল্ডিং মান আমাদের টপ-অর্ডারে বাড়তি বিকল্প দিয়েছে।’

বাংলাদেশ নারী দল – বিশ্বকাপ ২০২৫

নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ–অধিনায়ক), ফারজানা হক, রুবিয়া হায়দার ঝেলিক, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মুস্তারী, রিতু মনি, শর্না আক্তার, ফাহিমা খাতুন, রাবেয়া খান, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সানজিদা আক্তার মেঘলা, নিশিতা আক্তার নিশি, সুমাইয়া আক্তার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের সঙ্গে দুই ঘণ্টাও টিকতে পারত না ইসরাইল : ট্রাম্প

বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের মাঠে ঢুকতে না দেওয়ার অনুরোধ

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

১০

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

১১

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

১২

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

১৩

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

১৪

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

১৫

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

১৬

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

১৭

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

১৮

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

১৯

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

২০
X