চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২২ আগস্ট ২০২৫, ০৯:৪০ পিএম
অনলাইন সংস্করণ

চবিতে নিলস-সিইউ পাবলিক স্পিকিং প্রতিযোগিতা শনিবার

নিলস-সিইউ পাবলিক স্পিকিং প্রতিযোগিতার পোস্টার। ছবি : সংগৃহীত
নিলস-সিইউ পাবলিক স্পিকিং প্রতিযোগিতার পোস্টার। ছবি : সংগৃহীত

দ্য নেটওয়ার্ক ফর ইন্টারন্যাশনাল ল’ স্টুডেন্টস (নিলস) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চ্যাপ্টারের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘নিলস সিইউ পাবলিক স্পিকিং কম্পিটিশন ২০২৫’। আগামীকাল শনিবার (২৩ আগস্ট) সকাল ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে।

তরুণ আইন শিক্ষার্থীদের জন্য এটি হবে এক অনন্য অভিজ্ঞতার মঞ্চ। এতে মিডিয়া পার্টনার হিসেবে থাকছে জনপ্রিয় সংবাদমাধ্যম কালবেলা।

আয়োজনে সহযোগিতা করছে ইভেন্ট পার্টনার দ্য লায়ন্স ইন্টারন্যাশনাল, ডিস্ট্রিক্ট ৩১৫ বি-৪, বাংলাদেশ। তাদের সম্পৃক্ততা প্রতিযোগিতাকে আরও মর্যাদাপূর্ণ করে তুলবে বলে আয়োজকরা জানিয়েছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. এম শামীম উদ্দিন খান ও আইন অনুষদের সাবেক ডিন অধ্যাপক এবিএম আবু নোমান।

বিশিষ্ট অতিথি হিসেবে আরও উপস্থিত থাকবেন দুদকের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট কাজী সানোয়ার আহমেদ ও অ্যাডভোকেট মোকাররম হোসেন।

আয়োজকরা জানিয়েছেন, এই প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীরা বাস্তব জীবনের অ্যাডভোকেসি দক্ষতা অর্জনের সুযোগ পাবে। পাশাপাশি তারা ভবিষ্যৎ আইনজীবী হিসেবে বাগ্মিতা, নেতৃত্ব এবং বিশ্লেষণ ক্ষমতা আরও সমৃদ্ধ করতে পারবে। প্রতিযোগিতাটি তরুণ প্রজন্মকে সমাজ ও আইনের জগতে ইতিবাচক অবদান রাখতে উৎসাহিত করবে বলে আশা করা হচ্ছে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১০

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১১

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১২

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৩

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৪

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৫

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৬

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৭

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৮

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১৯

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

২০
X