কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫, ০২:০৭ পিএম
আপডেট : ২৩ আগস্ট ২০২৫, ০৪:০১ পিএম
অনলাইন সংস্করণ

অমর্ত্য সেনকে কি বাংলাদেশে পাঠিয়ে দেবে ভারত?

নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। ছবি : সংগৃহীত
নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। ছবি : সংগৃহীত

ভারতে ক্রমবর্ধমান ভাষাগত অসহিষ্ণুতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। তিনি আশঙ্কার সুরে বলেছেন, বাংলাভাষী হওয়ার কারণে তাকেও একদিন বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হতে পারে।

শুক্রবার (২২ আগস্ট) কলকাতায় এক আলোচনা সভায় অংশ নিয়ে অমর্ত্য সেন বলেন, ভারতের বিভিন্ন রাজ্যে বাংলাভাষীদের নিয়ে বিরূপ মনোভাব বাড়ছে। তিনি উদাহরণ টেনে উল্লেখ করেন, বাংলায় কথা বলার কারণে সম্প্রতি কয়েকজনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার ঘটনা ঘটেছে। সেখান থেকেই নিজের প্রসঙ্গ টেনে রসিক ভঙ্গিতে তিনি বলেন, ‘আমাকেও বাংলাদেশে ফেরত পাঠানো হতে পারে, কারণ আমার পৈতৃক বাড়ি ঢাকায়।’

৯১ বছর বয়সী এই অর্থনীতিবিদ আরও বলেন, ‘আমি সংবাদপত্রে পড়েছি, বাংলায় কথা বলার কারণে একজনকে বাংলাদেশে পাঠানো হয়েছে। এতে আমি চিন্তিত হয়েছি। ভেবেছিলাম ফরাসি ভাষায় কথা বলব, কিন্তু সমস্যা হলো আমি ফরাসি জানি না।’

অমর্ত্য সেনের এই মন্তব্য দেশজুড়ে আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাংলাভাষীদের হয়রানি ও বৈষম্যের অভিযোগের প্রেক্ষাপটে তাঁর বক্তব্যকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকেই।

ভারতীয় সভ্যতার বৈচিত্র্যের ওপর জোর দিয়ে তিনি বলেন, বাংলা, পাঞ্জাবিসহ প্রতিটি সংস্কৃতি ও ভাষার নিজস্ব ঐতিহ্য আছে। তাই প্রতিটি সাংস্কৃতিক পরিচয়কে সম্মান জানানো জরুরি। অমর্ত্য সেন স্পষ্ট করে বলেন, ‘আমি বলছি না যে বাঙালি সংস্কৃতি সেরা। কিন্তু বাংলা ভাষা ও সংস্কৃতির ইতিহাস তুলে ধরা দরকার। সম্মান যদি না থাকে, তবে প্রতিবাদ করতে হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

ব্রাজিলের জালে গোল মরক্কোর

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

১০

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

১১

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১২

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১৩

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১৪

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৫

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১৬

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৭

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৮

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৯

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

২০
X