কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:২২ পিএম
অনলাইন সংস্করণ

নেই খাবার ও টয়লেট, জর্জিয়ায় ৫৬ ভারতীয়র সঙ্গে পশুর মতো আচরণ

ধ্রুবী প্যাটেল। ছবি: সংগৃহীত
ধ্রুবী প্যাটেল। ছবি: সংগৃহীত

আর্মেনিয়া থেকে জর্জিয়ায় প্রবেশ করার সময় ৫৬ ভারতীয় পর্যটকদের একটি দলের সঙ্গে জর্জিয়া কর্তৃপক্ষের বিরুদ্ধে অমানবিক আচরণের অভিযোগ উঠেছে। এক নারী এই অভিযোগ তোলেন। খবর এনডিটিভি

ধ্রুবী প্যাটেল নামের এক নারী ওই ঘটনার অভিজ্ঞতা তুলে ধরে ইনস্টাগ্রাম পোস্টে বলেন, বৈধ ই-ভিসা এবং ডকুমেন্ট থাকা সত্ত্বেও সাদাকলো সীমান্তে তাদের সঙ্গে অমানবিক আচরণ করা হয়েছে। দীর্ঘ সময় তাদের বন্দি রাখা হয়।

ওই পোস্টে আরও বলা হয়, প্রচণ্ড ঠান্ডার মধ্যে তাদের দীর্ঘ পাঁচ ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে। এ সময় তাদের জন্য কোনো খাবার এবং টয়লেটের ব্যবস্থাও ছিল না। এ ছাড়া কর্মকর্তা তাদের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ ছাড়াই দুই ঘণ্টা পর্যন্ত পাসপোর্ট আটকে রাখে। গবাদি পশুর মতো তাদের ফুটপাতে বসিয়ে রাখা হয়।

ওই নারী আরও বলেন, অপরাধীর মতো তাদের ভিডিও ধারণা করা হয়েছিল। কিন্তু তারা তাতে বাধা দেয়। কর্তৃপক্ষ ডকুমেন্ট যাচাই-বাছাই ছাড়াই ভুয়া বলে জানায়, যা লজ্জাজনক এবং অপ্রত্যাশিত। ধ্রুবী প্যাটেল ওই পোস্টটি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পররাষ্ট্রমন্ত্রীকে ট্যাগ করে এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায়।

অনেকে তার এই পোস্ট শেয়ার করে নিজেদের সঙ্গে ঘটে যাওয়া একই ধরনের ঘটনা তুলে ধরেছেন। এক ব্যক্তি বলেন, সমবেদনা জানাচ্ছি, এ ধরনের ঘটনা দীর্ঘদিন ধরেই চলে আসছে। এটা আমার প্রথম দেখা কোনো ঘটনা নয়। এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

টিভিতে আজ যত খেলা

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

১০

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১১

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১২

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

১৩

আজকের নামাজের সময়সূচি

১৪

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১৫

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১৬

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

১৭

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১৮

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

১৯

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

২০
X