কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩০ এএম
আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৫ এএম
অনলাইন সংস্করণ

ভারতে ‘মস্তিষ্কখেকো অ্যামিবা’ সংক্রমণে ১৯ জনের মৃত্যু

কেরালায় মস্তিষ্কখেকো অ্যামিবা সংক্রমণে সতর্কতা জারি। ছবি : সংগৃহীত
কেরালায় মস্তিষ্কখেকো অ্যামিবা সংক্রমণে সতর্কতা জারি। ছবি : সংগৃহীত

ভারতের কেরালায় বিরল মস্তিষ্কের সংক্রমণ প্রাইমারি অ্যামিবিক মেনিনগোয়েনসেফালাইটিস (পিএএম) এ আক্রান্ত হয়ে চলতি বছর অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ এ তথ্য নিশ্চিত করেছেন। খবর গালফ নিউজ।

রোগটি ‘মস্তিষ্কখেকো অ্যামিবা’ নামে পরিচিত। এ রোগের প্রাদুর্ভাব মোকাবিলায় রাজ্যজুড়ে সতর্কতা জারি করা হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ জানান, চলতি বছরে এখন পর্যন্ত মোট ৬৯ জনের দেহে এ সংক্রমণ শনাক্ত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ও রোগটির বিস্তার রোধ করতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)-এর মতে, এই অ্যামিবা সাধারণত উষ্ণ মিঠা পানিতে, বিশেষ করে অযত্নে রাখা সুইমিংপুল, লেকে বাস করে। নাক দিয়ে মানুষের শরীরে প্রবেশ করে এটি সরাসরি মস্তিষ্কে চলে যায়। পরে মস্তিষ্কের কোষ ধ্বংস করতে শুরু করে। এ কারণেই এটিকে ‘মস্তিষ্কখেকো অ্যামিবা’ বলা হয়।

২০১৬ সালে কেরালায় প্রথমবার পিএএম শনাক্ত হয়েছিল। এর পর থেকে গত এক দশকে কেরালার বিভিন্ন জেলা থেকে বিচ্ছিন্নভাবে এই রোগে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে।

পিএএম-এর লক্ষণগুলো ব্যাকটেরিয়াল মেনিনজাইটিসের মতোই। মাথাব্যথা, জ্বর, বমি বমি ভাব এবং বমি। রোগ নির্ণয় কঠিন হওয়ায় মৃত্যুর হার অত্যন্ত বেশি।

বিশেষজ্ঞরা বলছেন, প্রাথমিক রোগ নির্ণয় এবং সময়মতো চিকিৎসার মাধ্যমে রোগীর জীবন বাঁচানো সম্ভব।

কালবেলা/এনএএস/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

টিভিতে আজকের যত খেলা

১০

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১১

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১২

স্বর্ণের আজকের বাজারদর

১৩

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৪

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৫

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৬

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৭

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৮

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১৯

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

২০
X