কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ জুন ২০২৩, ০১:১৩ পিএম
আপডেট : ১৮ জুন ২০২৩, ০১:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

জম্মু-কাশ্মীরে দফায় দফায় ভূমিকম্প

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

চব্বিশ ঘণ্টায় পাঁচটি ভূমিকম্পে কেঁপে উঠেছে ভারতের জম্মু-কাশ্মীর। গতকাল শনিবার দুপুর ২টা থেকে দিবাগত রাত ৩টা ৫০ মিনিট পর্যন্ত দফায় দফায় এ ভূমিকম্পগুলো আঘাত হানে। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির (এনসিএস) বরাত দিয়ে সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এ খবর জানিয়েছে।

এনসিএস জানায়, এ পাঁচ ভূমিকম্পের উৎপত্তিস্থল আলাদা আলাদা জায়গায়। তবে স্থানীয় প্রশাসন জানিয়েছে, ভূমিকম্পগুলোর তীব্রতা কম হওয়ায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম ভূমিকম্পটি আঘাত হানে শনিবার দুপুর ২টা ৩ মিনিটে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩। দ্বিতীয় ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল লাদাখের লেহ থেকে ২৭১ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত একটি জায়গায়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৫। এ ভূমিকম্পে রাত ৯টা ৪৪ মিনিটে কেঁপে ওঠে লাদাখ ও আশপাশের এলাকা।

এর ১৫ মিনিটের মধ্যেই ৪ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে আবার কেঁপে ওঠে কাশ্মীর। এ ভূমিকম্পের উৎপত্তিস্থল জম্মু ও কাশ্মীরের ডোডা অঞ্চল। শনিবার দিবাগত রাতে ৪ দশমিক ১ মাত্রার আরেকটি ভূমিকম্প হয় জম্মু ও কাশ্মীরে। এটির উৎপত্তিস্থল লেহ থেকে ২৯৫ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত একটি জায়গায়। পঞ্চম ভূমিকম্পটি হয় দিবাগত রাত ৩টা ৫০ মিনিটে। এর উৎপত্তিস্থল ছিল জম্মুর কাটরা শহর থেকে প্রায় ৮০ কিলোমিটার পূর্বে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ১।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ

কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

বিশ্লেষণ / লেবাননকে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

কক্সবাজারে প্রধানমন্ত্রী / ‘বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা’

টিজারে বিজয় সেতুপতির হুঁশিয়ারি

সাবেক এমপির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশি বেনাপোল দিয়ে ফেরত

‘ভারত-বাংলাদেশ এক হয়ে যাওয়া’ মন্তব্যের ব্যাখ্যা চাইলেন ডা. শফিকুর রহমান

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি হলে লেবাননেও সংঘাত থামতে পারে

শাহবাগে বিদ্যুৎস্পৃষ্ট বিড়াল, ২৫ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল

১০

নানাবাড়িতে বেড়াতে গিয়ে প্রাণ গেল শিশুর

১১

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১২

২০২৫ সালে ৫৬% বেসামরিক মৃত্যুর জন্য দায়ী ইসরায়েল

১৩

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৪

কুয়েতে সরকারি স্ট্যাম্প জালিয়াতি চক্রের হোতা বাংলাদেশিরা, গ্রেপ্তার ৫

১৫

পতাকা বৈঠক ব্যর্থ : শিশুসহ ১২ জন এখনো শূন্যরেখায়

১৬

যমুনা চরের পিছিয়ে পড়া মানুষের শিক্ষা বিস্তারে স্থাপিত হচ্ছে রেসিডিন্সিয়াল কলেজ 

১৭

শহীদ জিয়াউর রহমানের সমাধিতে যুবদলের শ্রদ্ধা

১৮

খেলা দেখে ফেরার পথে প্রাণ গেল যুবকের

১৯

নাঈমের ওপর নির্যাতনের ঘটনায় জড়িতদের শাস্তি চায় কোয়াব

২০
X