কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

মদের দোকানে নারীদের হামলা

এআই নির্মিত ছবি
এআই নির্মিত ছবি

চারদিকে কাঁচ ভাঙার ঝনঝনানির মাঝে বাতাসে ভেসে এলো মদের উগ্র গন্ধ। হাতে লাঠি নিয়ে একদল নারী মারমুখী হয়ে তছনছ করছেন দোকানের তাকে সাজানো একের পর এক বোতল। কোনো দাঙ্গা বা ব্যক্তিগত শত্রুতা নয়, এ যেন এক অস্তিত্ব রক্ষার লড়াই।

তিল তিল করে গড়ে তোলা সুখের সংসার যখন নেশার করাল গ্রাসে বিলীন হতে বসেছে, তখন দেয়ালে পিঠ ঠেকে যাওয়া নারীরা নিজেরাই আইন হাতে তুলে নিলেন। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের আগ্রা জেলার মহুয়া গ্রামে।

আগ্রা-জয়পুর জাতীয় সড়কের পাশে অবস্থিত একটি মদের দোকানকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই ক্ষোভ জমছিল স্থানীয় নারীদের মনে। তাদের দাবি, হাতের কাছেই মদ পাওয়ায় ঘরের পুরুষরা চরম নেশাগ্রস্ত হয়ে পড়ছে।

ফলে প্রতিদিনের পারিবারিক শান্তি যেমন বিঘ্নিত হচ্ছে, তেমনই পাল্লা দিয়ে বাড়ছে পারিবারিক সহিংসতার ঘটনা।

ভুক্তভোগী নারীদের অভিযোগ, স্থানীয় প্রশাসনের কাছে এই দোকানটি সরানোর জন্য বারবার দাবি জানানো হলেও কোনো কাজ হয়নি। অবশেষে নিরুপায় হয়ে বুধবার লাঠি হাতে একত্রিত হন গ্রামের শতাধিক নারী।

দোকানে ঢুকে অতর্কিতে হামলা চালিয়ে মদের শত শত বোতল ভেঙে গুঁড়িয়ে দেন তারা। মুহূর্তে পুরো এলাকায় বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। ঘটনার একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিওটি দেখে নেটিজেনরা ওই ভুক্তভোগী নারীদের সাহসের প্রশংসা করেছেন, আবার কেউ আইন নিজের হাতে তুলে নেওয়ার ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন। তবে ঘর বাচাতে এই নারীদের রণচণ্ডী রূপ এখন পুরো এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের মঞ্চ মাতানো সঞ্জয়ের অজানা তথ্য 

গাজীপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

চুক্তিতে ২৪ বিলিয়ন ডলার ছাড়ের অনুমোদন দিয়েছেন ট্রাম্প : ইরান

‘দেশের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করবে যুবদলের নতুন নেতৃত্ব’

বিশেষ সম্মাননা পাচ্ছেন প্রয়াত কারিনা কায়সার

জয়া আহসানের নতুন সিনেমা মুক্তির ঘোষণা

আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ

কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

বিশ্লেষণ / লেবাননকে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

কক্সবাজারে প্রধানমন্ত্রী / ‘বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা’

১০

টিজারে বিজয় সেতুপতির হুঁশিয়ারি

১১

সাবেক এমপির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

১২

ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশি বেনাপোল দিয়ে ফেরত

১৩

‘ভারত-বাংলাদেশ এক হয়ে যাওয়া’ মন্তব্যের ব্যাখ্যা চাইলেন ডা. শফিকুর রহমান

১৪

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি হলে লেবাননেও সংঘাত থামতে পারে

১৫

শাহবাগে বিদ্যুৎস্পৃষ্ট বিড়াল, ২৫ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল

১৬

নানাবাড়িতে বেড়াতে গিয়ে প্রাণ গেল শিশুর

১৭

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১৮

২০২৫ সালে ৫৬% বেসামরিক মৃত্যুর জন্য দায়ী ইসরায়েল

১৯

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

২০
X