কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫, ০৯:০৩ পিএম
অনলাইন সংস্করণ

দিল্লির ভয়াবহ বিস্ফোরণ প্রসঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর স্ট্যাটাস

মোদি ও সানায়ে তাকাইচি। ছবি : সংগৃহীত
মোদি ও সানায়ে তাকাইচি। ছবি : সংগৃহীত

ভারতে দিল্লিতে প্রাণঘাতী বিস্ফোরণে নিহতদের প্রতি গভীর শোক জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া বার্তায় তিনি বলেন, এই মর্মান্তিক ঘটনার খবর শুনে আমি গভীর শোকাহত। বহু অমূল্য জীবন হারানোয় আমি গভীর দুঃখ প্রকাশ করছি।

মঙ্গলবার (১১ নভেম্বর) আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, দিল্লির এই ভয়াবহ বিস্ফোরণে বহু মানুষ নিহত ও আহত হয়েছে। ঘটনাটি বিশ্বজুড়ে নিন্দা ও শোকের ঢেউ তুলেছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্সসহ একাধিক দেশ ইতোমধ্যেই সমবেদনা জানিয়েছে এবং সহায়তার আশ্বাস দিয়েছে। সেই তালিকায় জাপানও নাম লেখাল।

জাপানের প্রধানমন্ত্রী আরও বলেন, জাপান সরকার ও জনগণের পক্ষ থেকে নিহতদের আত্মার শান্তি কামনা করছি এবং তাদের শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।

জাপান দীর্ঘদিন ধরেই দক্ষিণ এশিয়ার শান্তি ও স্থিতিশীলতার পক্ষে অবস্থান নিয়ে আসছে। দিল্লির এ মর্মান্তিক ঘটনার পর টোকিও থেকেও সেই মানবিক অবস্থানের পুনরুল্লেখ করলেন প্রধানমন্ত্রী তাকাইচি।

আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, এই শোকবার্তা কেবল মানবিক সহানুভূতির বহিঃপ্রকাশ নয়, বরং ভারত–জাপান কূটনৈতিক সম্পর্কের দৃঢ়তারও প্রতীক।

এদিকে দিল্লির লাল কেল্লার কাছে গাড়ি বিস্ফোরণের পর ভারতজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আর্কিওলজিকাল সার্ভে অব ইন্ডিয়া (এএসআই) জানিয়েছে, তদন্ত চলায় আগামী তিন দিন দর্শনার্থীদের জন্য বন্ধ থাকবে লাল কেল্লা।

বিস্ফোরণের উদ্দেশ্য ও টার্গেট নিয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য মেলেনি। তদন্ত চলাকালীন জনসমাগম কমাতে লাল কেল্লা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্রিকেটার নাঈমকে মারধর, দুঃখপ্রকাশ সিএমপি কমিশনারের

পাকিস্তানে সেনা অভিযানে চার শীর্ষ জঙ্গি নেতাসহ ২১ সন্ত্রাসী নিহত 

বক্স অফিসে ঝড়, এবার আইনি বিতর্কে ‘দৃশ্যম ৩

দেড় দশক পার হলেও মেলেনি গ্রামীণফোনের কর্মীদের বকেয়া

ব্যবসায়ী শফিকুল হত্যার রহস্য উন্মোচন

নাঈমের সঙ্গে যা হয়েছে, কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: তামিম

টানা বৃষ্টিতেও জলাবদ্ধতা হয়নি, দাবি চসিক মেয়রের

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

হাসপাতাল বন্ধ, নাকি দায়ীদের শাস্তি?

গ্যাসের চাপ কতক্ষণ কম থাকবে, জানাল তিতাস কর্তৃপক্ষ

১০

কুয়েত-কাতারের চেয়েও বড় বাজেট বাংলাদেশে : রাষ্ট্রদূত মুশফিক

১১

ভারতে বিমান বিধ্বস্তে ৫ সামরিক সদস্য নিহত

১২

অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ দলে যুক্ত হলেন শেখ মেহেদী

১৩

দেশে হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১৪

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৫

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর

১৬

কাপ্তাই সড়ক অবরোধ, উত্তেজনা

১৭

বিশ্বকাপে নামার আগেই ইংলিশ ফুটবলারদের বুট চুরি

১৮

ধর্ষণের অভিযোগের পর সেই শিবির নেতা বহিষ্কার

১৯

ইরাক-ইরান সীমান্তে ভূমিকম্প, কেঁপে উঠল মায়সান

২০
X