কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫, ০৮:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

ভারোত্তলনে পদক জিতে সবাইকে চমকে দিলেন অন্তঃসত্ত্বা পুলিশ কনস্টেবল

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

অন্তঃসত্ত্বা হয়েও সামাজিক বেড়াজালকে বৃদ্ধাঙ্গুলি দেখালেন এক নারী কনস্টেবল। গর্ভবতী হলেই যে নারীরা কঠিন কাজ করতে পারবে না, এমন চিরাচরিত প্রথাকে পেছনে ফেলে অনন্য এক কৃতিত্ব গড়েছেন ওই নারী কনস্টেবল। জিতে নিয়েছেন ব্রোঞ্জ পদক।

সাত মাসের গর্ভবতী হয়েও অসাধারণ শক্তি ও দৃঢ় সংকল্পের মাধ্যমে পুলিশ কনস্টেবল সোনিকা যাদব অল ইন্ডিয়া পুলিশ ওয়েটলিফটিং ক্লাস্টারে ১৪৫ কেজি ডেডলিফটে অংশ নিয়ে ব্রোঞ্জ জিতেছেন। দক্ষিণ ভারতের পূর্ব উপকূলের অন্ধ্র প্রদেশে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

আর এতেই বাজিমাত করেন সোনিকা। এছাড়া অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় সোনিকা যাদব ডেডলিফটের আগে স্কোয়াটে ১২৫ কেজি ও বেঞ্চ প্রেসে ৮০ কেজি তুলেও সবাইকে চমকে দেন।

তার এই অসাধারণ সাফল্য ব্যাপক প্রশংসা কুড়ালেও, গর্ভাবস্থায় ভারোত্তোলনের নিরাপত্তা নিয়ে আলোচনারও জন্ম দিয়েছে। তবে এসব সমালোচনাকে পাত্তা দেননি সোনিকা। তিনি বলেন, ডাক্তারের পরামর্শে থেকেই এই অসাধ্য সাধন করেছে সে। গর্ভাবস্থাতেও তার দৈনন্দিন অভ্যাসে কোনো পরিবর্তন হয়নি। গর্ভধারণের আগে এবং পরে সে একই রুটিন বজায় রেখেছে। তবে গর্ভাবস্থার কারণে সে শুধু খাদ্যাভ্যাসে পরিবর্তন এনেছিল। তবে জিমে ঘাম জরানো থেকে তিনি বিরত থাকেননি।

সোনিকা যাদব বলেন, নারীদের সবচেয়ে বড় সমস্যা হলো পরিবারের সমর্থন না পাওয়া। তবে এ অবস্থায় নারীদের দৃঢ় থাকতে হবে। কেউ যদি সত্যিই কিছু করতে চায় তাহলে তার নিয়মিত পরিশ্রম করে যেতে হবে। এতে এক সময় না এক সময় সে চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাবে।

কালবেলা/এএএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১০

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১১

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১২

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৩

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৪

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৫

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৬

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৭

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৮

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৯

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

২০
X