কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫, ০১:৩৩ পিএম
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৫, ০১:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

ভারতে পর্যটক গমনে টানা পাঁচ বছর দ্বিতীয় বাংলাদেশ

তাজমহল। ছবি : সংগৃহীত
তাজমহল। ছবি : সংগৃহীত

ভারতে বিদেশি পর্যটক আগমনের তালিকায় টানা পাঁচ বছর ধরে দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ। সোমবার (৮ ডিসেম্বর) ভারতের অভিবাসন ব্যুরোর তথ্য উদ্ধৃত করে দেশটির কেন্দ্রীয় পর্যটন মন্ত্রণালয় এ তথ্য জানায়।

তথ্য অনুযায়ী, ২০২৪ সালে ১৭ লাখ ৫০ হাজার ১৬৫ জন বাংলাদেশি ভারত ভ্রমণ করেছেন। আগের বছর ২০২৩ সালে সংখ্যা ছিল ২১ লাখ ১৯ হাজার ৮২৬। তুলনামূলকভাবে এ বছর কিছুটা কমলেও বাংলাদেশ দ্বিতীয় অবস্থান ধরে রেখেছে।

অন্যদিকে, ১৮ লাখ ৪ হাজার ৫৮৬ পর্যটক নিয়ে ২০২৪ সালে তালিকার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র।

ভারতের রাজ্যভিত্তিক পর্যটন চিত্রে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র, যেখানে এ বছর ৩৭ লাখ ৫ হাজার ১৭০ জন বিদেশি পর্যটক ভ্রমণ করেছেন। দ্বিতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ, যেখানে ৩১ লাখ ২৪ হাজার ৪৬২ জন পর্যটক ভ্রমণ করেন।

তথ্য বলছে, টানা পাঁচ বছর ধরে বিদেশি পর্যটক আগমনে ভারতের দ্বিতীয় বৃহত্তম উৎস দেশ বাংলাদেশই। গত বছর বিদেশি পর্যটকদের কাছ থেকে ভারত মোট ২ লাখ ৯৩ হাজার ৩৩ কোটি রুপি আয় করেছে।

কালবেলা/পিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১০

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

১১

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

১২

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

১৩

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

১৪

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

১৫

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

১৬

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

১৭

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

১৮

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১৯

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

২০
X