কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৩, ০৬:১৮ পিএম
আপডেট : ০৩ অক্টোবর ২০২৩, ০৬:২০ পিএম
অনলাইন সংস্করণ

হাসপাতালের ডিনকে দিয়েই নোংরা টয়লেট পরিষ্কার করালেন এমপি

নোংরা টয়লেট দেখতে পেয়ে হাসপাতালের ডিনকে দিয়েই তা পরিষ্কার করান এমপি। ছবি : সংগৃহীত
নোংরা টয়লেট দেখতে পেয়ে হাসপাতালের ডিনকে দিয়েই তা পরিষ্কার করান এমপি। ছবি : সংগৃহীত

মাত্র ৪৮ ঘণ্টায় এক সরকারি হাসপাতালে ৩১ রোগীর মৃত্যুর পর নড়েচড়ে বসে সরকার। তড়িঘড়ি করে ওই হাসপাতালে যান ক্ষমতাসীন দলের এক সংসদ সদস্য (এমপি)। পর্যবেক্ষণ করেন সেখানকার সবশেষ পরিস্থিতি। একপর্যায়ে নোংরা টয়লেট দেখতে পেয়ে হাসপাতালের ডিনকে দিয়েই তা পরিষ্কার করান এমপি।

আজ মঙ্গলবার (৩ অক্টোবর) ভারতের মহারাষ্ট্রের নান্দেদের একটি সরকারি হাসপাতালে এমন ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এমন তথ্য উঠে আসে।

গতকাল সোমবার নান্দেদের শঙ্কররাও চ্যাবন সরকারি হাসপাতালে মাত্র ২৪ ঘণ্টায় ২৪ রোগীর মৃত্যু হয়। এরপর মঙ্গলবার আরও সাতজন মারা যায়। এ নিয়ে মাত্র ৪৮ ঘণ্টায় হাসপাতালটিতে ৩১ জনের মৃত্যু হয়। এরপরই এ বিষয়ে ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশিত হতে থাকে। একই সঙ্গে একনাথ শিন্ডের নেতৃত্বাধীন জোট সরকারের দিকে সমালোচনার তোপ দাগেন বিরোধীরা। মহারাষ্ট্রে শিবসেনা (শিন্দে দল), বিজেপি ও জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির (এনসিপি) সমন্বয়ে গঠিত জোট সরকার ক্ষমতায় রয়েছে।

এমন পরিস্থিতিতে ওই হাসপাতালে যান ক্ষমতাসীন শিবসেনার (শিন্দে দল) এমপি হেমন্ত পাটিল। হাসপাতালের অবস্থা পর্যবেক্ষণের একপর্যায়ে নোংরা টয়লেট দেখতে পেয়ে ডিন শ্যামরাও ওয়াকোডেকে দিয়ে তা পরিষ্কার করান।

এ ঘটনার একটি ভিডিও এরই মধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, ডিন শ্যামরাও ব্রাশ দিয়ে টয়লেট পরিষ্কার করছেন। আর এমপি হেমন্ত দাঁড়িয়ে থেকে পাইপ থেকে টয়লেটে ছিটাচ্ছেন।

হাসপাতাল ও চিকিৎসা ব্যবস্থা নিয়ে বিরোধীরা যেসব অভিযোগ এনেছেন সেসব প্রত্যাখ্যান করে এমপি হেমন্ত বলেছেন, হাসপাতালে ওষুধ বা ডাক্তারের কোনো অভাব নেই। রোগীদের যথাযথ সেবা দেওয়া হয়েছিল। তবে কোনো চিকিৎসাই তাদের কাজে আসেনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারা দেশে সতর্ক অবস্থানে পুলিশ

১০

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

১১

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

১২

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

১৩

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১৪

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

১৫

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

১৬

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

১৭

‘মাস্টারমাইন্ড’ তকমা নিয়ে যা বললেন মাহফুজ আলম

১৮

তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

১৯

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

২০
X