কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৩, ০৪:৪৬ এএম
আপডেট : ২২ নভেম্বর ২০২৩, ০৭:২৫ এএম
অনলাইন সংস্করণ

টানেলে আটকা শ্রমিকদের দেখা মিলল

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

প্রায় ১০ দিন ধরে একটি ধসে পড়া টানেলে আটকে থাকা ৪১ ভারতীয় শ্রমিককে মঙ্গলবার প্রথমবারের মতো ক্যামেরায় জীবিত অবস্থায় দেখা গেছে। এ সময় শ্রমিকরা নিজেদের মুক্ত করার জন্য একটি নতুন পথ তৈরি করার চেষ্টা করেছিলেন।

উদ্ধারকারীদের কাছে শ্রমিকদের পাঠানো ভিডিওতে তাদের এন্ডোস্কোপিক ক্যামেরার পাতলা পাইপের দিকে তাকাতে দেখা যায়। এই পাইপের মাধ্যমে শ্রমিকদের কাছে অক্সিজেন, খাবার এবং পানি পাঠানো হচ্ছে।

ভারতীয় কর্তৃপক্ষের প্রকাশিত ভিডিওতে দেখা যায়, হেলমেট পরিহিত শ্রমিকদের ক্যামেরার কাছে জড়ো হওয়ার সাথে সাথে তাদের উদ্ধারকারীদের বলতে শোনা যায়, ‘আমরা আপনাদের নিরাপদে বের করে আনব, চিন্তা করবেন না’। এর আগে ভারতীয় গণমাধ্যম জানায়, আটকে পড়া শ্রমিকরা সেখানে কিছুটা আলো পাচ্ছেন। এ ছাড়া পাইপে করে তাদের জন্য অক্সিজেন ও শুকনো খাবার পাঠানো হচ্ছে।

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ভাস্কর খুলবে জানান, আটকা পড়া শ্রমিকদের কাছে রান্না করা খাবার পাঠানোর পাশাপাশি টেলিফোনে সংযোগ স্থাপন করার চেষ্টা করা হচ্ছে। এ ছাড়া কর্মকর্তারা আরও জানিয়েছেন, অপটিক্যাল ফাইবার কানেকশন স্থাপনের কথা চিন্তা করা হচ্ছে। এর মাধ্যমে ক্যামেরা বা ফোনের মাধ্যমে আটকে পড়া ব্যক্তিরা পরিবারের সঙ্গে কথা বলতে পারবেন।

এর আগে, ১২ নভেম্বর ভারতের উত্তরাখণ্ডে নির্মাণাধীন একটি টানেল ধসে পড়ে। উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলায় ব্রহ্মকাল-যমুনোত্রী হাইওয়ের ধারে সাড়ে ৪ কিলোমিটার লম্বা সুড়ঙ্গ তৈরি হচ্ছিল। সেই সুড়ঙ্গের দেড়শ মিটার অংশ ভেঙে পড়লে ‍সেখানে ৪১ ভারতীয় শ্রমিক আটকা পড়েন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপ থেকে ভেসে আসছে মানুষের আর্তনাদ

কিংবদন্তি পেলে ও রিভালদোর এক অনন্য রেকর্ডে নাম লেখালেন নেইমার

ভেনেজুয়েলায় উদ্ধার সহায়তার প্রস্তাব এল সালভাদরের

ভেনেজুয়েলায় ভূমিকম্পে ১০ হাজারের বেশি প্রাণহানির আশঙ্কা

দুর্দান্ত জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল, নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি

ভেনেজুয়েলায় পরপর শক্তিশালী ২ ভূমিকম্প, বহু ভবন ধস

১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

গ্রুপসেরা হয়ে নকআউটে ব্রাজিল

৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে ফিরলেন নেইমার

টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে এবারের বিশ্বকাপ ব্রাজিলের

১০

জোড়া গোলের লিড নিয়ে বিরতিতে ব্রাজিল

১১

৫২ বছরের অপেক্ষার অবসান, মরক্কোর জালে হাইতির গোল

১২

বন্য শিয়াল শিকার করে অনলাইনে মাংস বিক্রি

১৩

লাইনচ্যুত তিন বগি রেখে চট্টগ্রামের পথে বিজয় এক্সপ্রেস

১৪

ভিনিসিয়াসের গোলে এগিয়ে গেল ব্রাজিল

১৫

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউটে সুইজারল্যান্ড

১৬

বিশ্বকাপের মাঝেই ৫ ম্যাচ নিষিদ্ধ হলেন কাতারের তারকা মিডফিল্ডার

১৭

হেরেও দ্বিতীয় রাউন্ডে উঠল কানাডা

১৮

স্কটল্যান্ডের বিপক্ষে একাদশ ঘোষণা ব্রাজিলের

১৯

ছেলে নেইমারকে নিয়ে বাবার বার্তা

২০
X