কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ জুন ২০২৩, ০৭:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

মাঝ আকাশে ঝড়ের কবলে হেলিকপ্টার, আহত মমতা

মাঝ আকাশে ঝড়ের কবলে হেলিকপ্টার, আহত মমতা

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বহনকারী একটি হেলিকপ্টার আকস্মিক ঝড়ের কবলে পড়েছে। এ ঘটনায় হেলিকপ্টারটি জরুরি অবতরণের সময় মমতা বন্দ্যোপাধ্যায় আহত হয়েছেন বলে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা।

আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, আজ মঙ্গলবার বিকেল ৫টার দিকে কলকাতা বিমানবন্দরে অবতরণ করেছে মমতাকে বহনকারী হেলিকপ্টারটি। তিনি পা ও কোমরে চোট পেয়েছেন। পরে তাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার চোট কতটা, তা পরীক্ষা-নিরীক্ষা করে দেখছেন চিকিৎসকেরা। তার এমআরআই পরীক্ষাও হবে।

হাসপাতাল সূত্রের বরাতে পত্রিকাটি আরও জানায়, মুখ্যমন্ত্রী পৌঁছনোর আগেই হাসপাতালে যান রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, স্বরাষ্ট্র সচিব বিপি গোপালিকা, স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম ও বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।

আজ মঙ্গলবার দুপুরে জলপাইগুড়ির মালবাজারে মমতার পঞ্চায়েত ভোটের প্রচারসভা ছিল। সভা শেষ করে জলপাইগুড়ির ক্রান্তি থেকে বাগডোগরার উদ্দেশে হেলিকপ্টারে করে রওনা হলে মাঝ আকাশে ঝড়ের কবলে পড়েন মমতা ও তার সফরসঙ্গীরা। এমন পরিস্থিতিতে পাইলট বাগডোগরার দিকে না গিয়ে শিলিগুড়ির উপকণ্ঠে শালুগাড়ার কাছে সেবক এয়ারবেসে জরুরি অবতরণ করে। এরপর সেখান থেকে গাড়িতে করে বাগডোগরার এবং সেখানে থেকে বিমানে করে কলকাতায় ফেরেন মমতা ও তার সফরসঙ্গীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

১০

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

১১

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১২

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১৩

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১৪

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৫

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৬

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৭

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৮

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৯

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

২০
X