কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৩, ০৮:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

গায়ে হলুদের অনুষ্ঠানে দেয়াল ধস, নিহত ৬

ধসের পর উদ্ধার অভিযান। ছবি : এএনআই।
ধসের পর উদ্ধার অভিযান। ছবি : এএনআই।

গায়ে হলুদের অনুষ্ঠান চলাকালে ধসে পড়েছে দেয়াল। আর তাতেই নিহত হয়েছেন অন্তত ৬ জন। এ ছাড়া আহত হয়েছেন আরও অন্তত ২২ জন। এমনই এক ঘটনার তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, হলুদের অনুষ্ঠান চলাকালে একটি সীমানা প্রাচীর ধসে পড়ে। এ সময় দুই শিশুসহ চার নারীর মৃত্যু হয়েছে। মারা যাওয়া দুই শিশুর বয়স দুই ও তিন বছর। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ২২ জন। শুক্রবার ভারতের উত্তর প্রদেশের মউ জেলায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, জেলার ঘোসি রোডওয়েজ স্ট্যান্ডের কাছে একটি সীমানা প্রাচীর ধসে এ দুর্ঘটনা ঘটে। এ সময় সেখানে বিয়ের আনুষ্ঠানিকতা চলছিল। পরে ধসের কারণে প্রাচীরের ধ্বংসস্তূপে আটকা পড়েন নারীরা। খবর পেয়ে স্থানীয় জেলা প্রশাসনের কর্মকর্তারা গিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করেন।

জেলার এসপি অবিনাশ পান্ডে বলেন, দেয়াল ধসে দুই শিশু ও চার নারী নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন ২২ নারী। তাদের সবাইকে উদ্ধার করা হয়েছে।

তিনি জানান, শুক্রবার বিকেলের দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা জেলা মহিলা দলের সভাপতি-সম্পাদককে অবাঞ্ছিত ঘোষণা

ঢাকা ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতি কতটা হল, জানলেন প্রধানমন্ত্রী

পোড়া মবিলের চুলা বিক্রি ও ব্যবহার বন্ধে হাইকোর্টের রুল

আগামী চার বছর নিরাপদ ব্রাজিলের যে বিশ্বরেকর্ড

সড়ক দুর্ঘটনায় মাদ্রাসাছাত্রীর মৃত্যু, মরদেহ নিয়ে সহপাঠীদের বিক্ষোভ

আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় যোগ দেবেন ৯০ দেশের প্রতিনিধি

বৃহত্তম ফটিকছড়ি ভেঙে নতুন উপজেলার অনুমোদন

এএফসি-২০২৬ ক্যাপ্টেনস মিট-ট্রফি উন্মোচন ও ফিক্সচার ড্র অনুষ্ঠিত 

নিউইয়র্কে চালু হলো বাংলাদেশিদের ‘স্কচটাউন বাংলাদেশ সেমিট্রি’

ব্যাংক থেকে ব্যাংকে টাকা লেনদেনের ফি নির্ধারণ

১০

রুয়েটে আড়াই হাজার বৃক্ষরোপণের ঘোষণা উপাচার্যের

১১

চমক রেখে টি-টোয়েন্টি দল ঘোষণা করল বাংলাদেশ

১২

চট্টগ্রাম বোর্ডে এবার এইচএসসি পরীক্ষার্থী প্রায় ১ লাখ

১৩

বরখাস্তের পরও স্কুল পরিচালনা করছেন প্রধান শিক্ষক

১৪

সাংবাদিকতায় সর্বোচ্চ পেশাদারত্ব ও নৈতিক মান বজায় রাখার আহ্বান রাষ্ট্রপতির

১৫

জুলাই আন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তি / ইসলামী ছাত্র আন্দোলনের ৩৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা

১৬

নিরাপদ ও বাসযোগ্য রাজশাহী গড়তে কাজ করছে আরএমপি: ভূমিমন্ত্রী

১৭

সহশিক্ষা কার্যক্রমকে পুরো এডুকেশন সিস্টেমে আনা হবে: মাহ্দী আমিন 

১৮

বিএনপি ছেড়ে আসা আবু বকর এবার আওয়ামী লীগও ছাড়লেন

১৯

বিএনপির মিছিলে নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের হামলা, ভিডিও ভাইরাল

২০
X