কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৪, ১০:৫৭ পিএম
আপডেট : ১৮ জানুয়ারি ২০২৪, ১০:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

পিকনিকের নৌকা উল্টে ১৬ জনের মৃত্যু

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভারতের গুজরাটে স্কুলের পিকনিকের নৌকা উল্টে কমপক্ষে দুই ১৪ শিক্ষার্থীসহ ১৬ জনের মৃত্যু হয়েছে। ঘটনার সময় নৌকায় মোট ২৭ জন শিশু ছিল। এখন পর্যন্ত আটজন নিখোঁজ রেয়েছে।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় ভাদোদারার হারনি লেকে এ দুর্ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম এবিপি লাইভ জানিয়েছে, নৌকাটিতে ৩৪ জন শিক্ষক-শিক্ষার্থী ছিল। যার মধ্যে এখন পর্যন্ত ১০ জন শিক্ষার্থীকে উদ্ধার করা সম্ভব হয়েছে। এই ঘটনায় দুজন শিক্ষকও মারা গেছেন।

নিখোঁজদের উদ্ধারে কাজ করছে উদ্ধারকারী সংস্থা এনডিআরএফ। তবে লেকের নিচে কাদা থাকায় তাদের উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। উদ্ধারকারীরা আশঙ্কা করছেন, নিখোঁজদের কয়েকজন হয়ত কাদার মধ্যে আটকে গেছে।

এদিকে পিকনিকের নৌকা উল্টে শিক্ষক-শিক্ষার্থী নিহত হওয়ায় দুঃখ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি নিহতদের প্রত্যেকের পরিবারকে ২ লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন।

গুজরাটের ভাদোদরায় নৌকা দুর্ঘটনায় শিশু ও শিক্ষকদের মৃত্যুর খবরে দুঃখ প্রকাশ করে এক এক্স বার্তায় ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেন, গুজরাটের ভাদোদরায় নৌকা দুর্ঘটনায় শিশু ও শিক্ষকদের মৃত্যুর খবর অত্যন্ত দুঃখজনক। আমি শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাই এবং উদ্ধার অভিযানের সাফল্য কামনা করছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

১০

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১১

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১২

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

১৩

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

১৪

নতুন পে-স্কেল কার্যকর করলে বাতিল হবে যে বিশেষ সুবিধা

১৫

সরকারি খরচে বিশেষ বিমানে কানাডায় গেল কাতারি সমর্থকরা

১৬

জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে কাজ করছেন ডা. জুবাইদা : মঈন খান

১৭

জামায়াত এমপিকে ওভেন দিতে চান পার্থ, বিরোধীদলীয় নেতা বললেন—‘ওনার কাছে চাইছে নাকি’

১৮

এসএসএফের ফায়ারিং রেঞ্জে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী

১৯

মৃত্যুর মুখ থেকে ফিরে বিশ্বকাপে, পর্তুগালকে রুখে দিয়ে গড়লেন ইতিহাস

২০
X