কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৩৫ পিএম
আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

নারী বন্দিরা অন্তঃসত্ত্বা হচ্ছেন কীভাবে, খতিয়ে দেখতে নির্দেশ

কারাগারে অন্তঃসত্ত্বা হয়ে পড়ছেন নারী কয়েদিরা। ছবি : সংগৃহীত
কারাগারে অন্তঃসত্ত্বা হয়ে পড়ছেন নারী কয়েদিরা। ছবি : সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গে কারাগারে থাকা অবস্থায় অন্তঃসত্ত্বা হচ্ছেন নারী বন্দিরা। এমন একটি ঘটনায় মামলার শুনানি শুরু হয়েছে কলকাতা হাইকোর্টে। এরপরই বিষয়টি নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) পশ্চিমবঙ্গের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানি হয়। এরপর পরিস্থিতি খতিয়ে দেখতে নির্দেশ দেন আদালত।

প্রশ্ন উঠছে, জেলের নারী বন্দিরা অন্তঃসত্ত্বা হয়ে পড়ছেন কীভাবে। নারী বন্দিরা কি প্রেমে জড়িয়ে অন্তঃসত্ত্বা হচ্ছেন?‌ নাকি তাদের অত্যাচার করা হচ্ছে?‌ এমন সব প্রশ্ন উঠতে শুরু করেছে কলকাতায়। উদ্বিগ্ন হওয়ার কারণ হিসেবে সংশ্লিষ্টরা বলছেন, সব কারাগারেই অন্তঃসত্ত্বা হয়ে পড়ছেন নারী বন্দিরা।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের একাধিক কারাগারে অন্তত ১৯৬ শিশু তাদের মায়ের সঙ্গে রয়েছে। তাদের পিতৃপরিচয় নিয়ে সংশয় তৈরি হয়েছে।

এই পরিস্থিতি দেখে কড়া নির্দেশ দিয়েছেন বিচারপতিরা। অনেকে মনে করছেন, এভাবে অন্তঃসত্ত্বা হয়ে পড়া এবং সন্তান জন্ম দেওয়া কারাগার থেকে বের হওয়ার একটি কৌশল।

আদালতে বিচারপতি বলেছেন, ‘আমি দেখতে পাচ্ছি নারী বন্দিরা কারাগারে থাকাকালীন অন্তঃসত্ত্বা হয়ে পড়ছেন। এই পরিস্থিতিতে আমার পরামর্শ, পুরুষ কর্মীদের সেখানে প্রবেশ নিষেধ করা হোক। নারী বন্দিদের কাছে যেন যেতে না পারে।’

এরই মধ্যে নাবালিকাদের ‘জুভেনাইল গার্লস হোম’-এ পুরুষ কর্মীদের প্রবেশাধিকার বন্ধ করা হয়েছে। তাই এক্ষেত্রেও একই নির্দেশ দিলেন বিচারপতিরা।

কোনো নারীকে কারাগারে পাঠানোর আগে সংশ্লিষ্ট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে তিনি অন্তঃসত্ত্বা কিনা সেটি পরীক্ষা করার ব্যবস্থা থাকা উচিত বলেও দাবি উঠেছে।

অন্যদিকে, আদালত বান্ধবকে (অ্যামিকাস কিউরি-আদালত বন্ধু) সঙ্গে নিয়ে সম্প্রতি কারাগার পরিদর্শন করেন কারা মহাপরিদর্শক (আইজি)। সেখানে তারা দেখতে পান, নারীবন্দি অন্তঃসত্ত্বা এবং ১৫ জন শিশু রয়েছে তাদের মায়ের সঙ্গে। এই ঘটনাকে অত্যন্ত গুরুতর বলে মনে করছেন কলকাতা হাইকোর্টের বিচারপতিরা। কারাগারে অন্তঃসত্ত্বা নারীর সংখ্যা কত তা খতিয়ে দেখারও নির্দেশ দেওয়া হয়েছে।

পশ্চিমবঙ্গের প্রত্যেকটি কারাগারের পরিস্থিতি খতিয়ে দেখতে ২০১৭ সালে স্বতঃপ্রণোদিত হয়ে আদেশ দেন কলকাতা হাইকোর্ট। সেই সূত্রেই সব কারাগার পরিদর্শন করে আদালতে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ অ্যামিকাস কিউরিকে দেওয়া হয়। এরপরই উঠে আসে নানা চাঞ্চল্যকর তথ্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১০

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১১

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১২

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৩

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৪

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৫

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৬

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

১৭

ইউএনওর আইডি জটিলতায় জন্মনিবন্ধন সেবা বন্ধ, চরম ভোগান্তি

১৮

ফুটবলে বাংলাদেশের পাশে থাকবে আর্জেন্টিনা

১৯

শ্যালা নদীতে কুমিরের হামলায় নারী জেলে নিহত

২০
X