কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৪, ০৭:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

স্কুলে বসে ফেসিয়াল প্রধান শিক্ষিকার, সহকর্মীকেও দিলেন কামড়

ফেসিয়াল করাচ্ছিলেন প্রধান শিক্ষিকা (বাঁয়ে) এবং কামড়ের দাগ দেখাচ্ছেন ভুক্তভোগী। ছবি : এনডিটিভি
ফেসিয়াল করাচ্ছিলেন প্রধান শিক্ষিকা (বাঁয়ে) এবং কামড়ের দাগ দেখাচ্ছেন ভুক্তভোগী। ছবি : এনডিটিভি

ক্লাস ফাঁকি দিয়ে স্কুলে বসেই ফেসিয়াল করছিলেন প্রধান শিক্ষিকা। বিষয়টি তার এক সহকর্মী ভিডিও করেন। এরপর ঘটে আরও বিব্রতকর ঘটনা। এ সংক্রান্ত ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। চলছে ব্যাপক সমালোচনা।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) ভারতের উত্তরপ্রদেশের উন্নাও শহরের বিঘাপুর ব্লকের একটি প্রাইমারি স্কুলে এ ঘটনা ঘটে। খবর এনডিটিভির।

এদিকে প্রধান শিক্ষিকার অপকর্ম ধারণ করে আহত হয়েছেন ওই সহকারী শিক্ষিকা। তার হাতে কামড়ে রক্তাক্ত করেছেন অভিযুক্ত।

জানা গেছে, সঙ্গীতা সিং নামের ওই প্রধান শিক্ষিকার ক্লাসে পাঠদানের কথা ছিল। কিন্তু তাকে পাওয়া যাচ্ছিল না। পরে স্কুলটির রান্নাঘরে তাকে পাওয়া যায়। সেখানে তিনি একজনকে দিয়ে ফেসিয়াল করাচ্ছিলেন।

মোবাইল ফোনে ভিডিও চালু রেখে রান্নাঘরের দরজা খুলে প্রবেশ করেন ওই স্কুলের সহকারী শিক্ষিকা এনাম খান। ভিডিওতে দেখা যায়, ভিডিওর বিষয়টি বুঝতে পেরে ফেসিয়াল করানো অবস্থায় হন্তদন্ত হয়ে চেয়ার থেকে উঠেন অভিযুক্ত। এরপর ভিডিওকারীর দিকে তেড়ে যান। পরের বিষয়টি ভাইরাল ভিডিওতে দেখা যায়নি।

পরে আহত শিক্ষিকা মিসেস খান আরও একটি ভিডিও করেন। সেখানে তার হাতে কামড়ের দাগ দেখান। তিনি এর বিচার দাবি করেন।

এদিকে ভুক্তভোগী পুলিশের দ্বারস্থ হয়েছেন। তিনি জানান, প্রধান শিক্ষিকা তার হাতে কামড়ে রক্তাক্ত করেছেন। পুলিশ ডাক্তারি পরীক্ষা শেষে অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করে।

এ ঘটনায় ব্লকের শিক্ষা কর্মকর্তা সঙ্গীতা সিংয়ের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছেন। বিঘাপুর সার্কেল অফিসার মায়া রায় বলেন, ‘প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ক্লাস ফাঁকি দিয়ে স্কুলে ফেসিয়াল এবং সহকর্মীর হাতে কামড় দেওয়ার অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে তদন্ত চলছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

আবারও দেশে ভূমিকম্প

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১০

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১১

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১২

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৩

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৪

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৫

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১৬

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৭

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

১৮

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১৯

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

২০
X