কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ মে ২০২৪, ০২:৫৭ পিএম
আপডেট : ০৬ মে ২০২৪, ০৩:০৯ পিএম
অনলাইন সংস্করণ

মন্ত্রীর পিএসের গৃহকর্মীর বাসায় কোটি কোটি টাকা

ভারতে এক গৃহকর্মীর বাড়িতে পাওয়া টাকার স্তূপ। ছবি : এনডিটিভি
ভারতে এক গৃহকর্মীর বাড়িতে পাওয়া টাকার স্তূপ। ছবি : এনডিটিভি

ভারতে এক মন্ত্রীর ব্যক্তিগত সহকারীর (পিএস) গৃহকর্মীর বাসায় পাওয়া গেল কোটি কোটি টাকা। সোমবার (৬ মে) দেশটির আর্থিক দুর্নীতিসংক্রান্ত তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) অভিযান চালিয়ে সেসব উদ্ধার করে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ঝাড়খণ্ড রাজ্যের রাজধানী রাঁচির একাধিক স্থানে অভিযান চালিয়েছে ইডি। অভিযানে ২৫ কোটি রুপি নগদ উদ্ধার করা হয়। এসব আয় বহির্ভূত কালো অর্থ।

এ দিন ঝাড়খণ্ডের গ্রামোন্নয়নমন্ত্রী আলমগীর আলমের ব্যক্তিগত সচিব সঞ্জীব লালের এক গৃহকর্মীর বাসায় অভিযান চালানো হচ্ছে। ৭০ বছর বয়সী আলমগীর একজন কংগ্রেস নেতা। তিনি ঝাড়খণ্ডের পাকুড় আসনের বিধায়ক।

সে অভিযানের এক ভিডিও ফুটেজে দেখা যায়, একটি কক্ষে কর্মকর্তারা কোটি কোটি রুপির সন্ধান পান। স্থানীয় সংবাদমাধ্যমগুলো একে ‘টাকার পাহাড়’ বলে বর্ণনা করছে।

তবে ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়, ওই টাকার স্তূপে ২০ থেকে ৩০ কোটি রুপি থাকতে পারে। এখনো গণনার কাজ চলছে। এসব খুব চতুরতার সঙ্গে এখানে লুকানো ছিল।

এ বিষয়ে ঝাড়খণ্ড বিজেপির মুখপাত্র প্রতুল শাহদেব বলেন, এই অর্থ উদ্ধারের ঘটনা ইঙ্গিত দেয়, চলমান লোকসভা নির্বাচনে তা ব্যয় করার পরিকল্পনা ছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

খেলাফত মজলিশের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

১০

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

১১

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

১২

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

১৩

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১৪

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১৫

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

১৬

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

১৭

নতুন পে-স্কেল কার্যকর করলে বাতিল হবে যে বিশেষ সুবিধা

১৮

সরকারি খরচে বিশেষ বিমানে কানাডায় গেল কাতারি সমর্থকরা

১৯

জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে কাজ করছেন ডা. জুবাইদা : মঈন খান

২০
X