কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ মে ২০২৪, ০২:২২ পিএম
অনলাইন সংস্করণ

রাস্তায় ৪ তরুণীর মারামারি, দাঁড়িয়ে দেখল পুলিশও

ভারতের রাস্তায় চার তরুণী মারামারিতে জড়ান। ছবি : সংগৃহীত
ভারতের রাস্তায় চার তরুণী মারামারিতে জড়ান। ছবি : সংগৃহীত

ব্যস্ত রাস্তায় মারামারি করছেন চার তরুণী। একে অন্যকে মারতে মারতে চুল টেনে শুইয়ে ফেলছেন। পাশে দাঁড়িয়ে নিশ্চুপ ভঙ্গিতে অনেকে এ দৃশ্য দেখছেন। দর্শকের তালিকায় ছিল পুলিশও। কিন্তু কাউকে এগিয়ে আসতে দেখা যায়নি।

এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে চলছে আলোচনা-সমালোচনা।

দ্য টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, ঘটনাটি ভারতের উত্তরপ্রদেশের নয়ডা সেক্টর-৯৩-এর বায়োডাইভারসিটি পার্কের। প্রত্যক্ষদর্শীরা ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ একজন ব্যবহারকারী ২৭ এপ্রিল ভিডিওটি পোস্ট করেন। তাতে দেখা গেছে, চার তরুণী দুটি দলে ভাগ হয়ে মারামারি করছেন। চুল ধরে টানাটানি করে একে অপরকে রাস্তায় ফেলে মারছেন। সজোরে চড়-থাপ্পড় তো চলছেই।

এ সময় পথচলতি মানুষদের সেই দৃশ্য উপভোগ করতে দেখা যায়। এক পাশে ছিলেন দুজন পুলিশ সদস্যও। তারাও লড়াই থামাতে এগিয়ে আসেনি। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

জানা গেছে, ইনস্টাগ্রাম রিলে কমেন্ট করা নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব। এক পক্ষ অপর পক্ষের বিরুদ্ধে ইনস্টাগ্রাম রিলে বাজে মন্তব্য করার অভিযোগ তুলে ঝগড়ায় জড়ায়। সেটি মারামারিতে রূপ নেয়।

এক্স-ব্যবহারকারীরা ভাইরাল ভিডিওয়ের কমেন্টে লিখেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে আসক্তির ভয়াবহ একটি উদাহরণ এটি।

অনেকে প্রত্যক্ষদর্শীদের নিস্ত্রিয়তার অভিযোগ তুলেন। লিখেন, ‘পুলিশ থাকা সত্ত্বেও কেউ কেন এই মেয়েদের মারামারি থামায়নি?’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

‘তুই মরে যা, আমার কিছু যায় আসে না’, ইকরাকে বলতেন আলভী

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন মোতাহার হোসেন

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান 

১০

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

১১

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

১২

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৩

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

১৪

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

১৫

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

১৬

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

১৭

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

১৮

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

১৯

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

২০
X