কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ মে ২০২৪, ০৩:০৮ পিএম
আপডেট : ০৭ মে ২০২৪, ০৩:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

ভারতের লোকসভা নির্বাচনে ভোট দিলেন মোদি

ভোট দিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কালি লাগানো আঙুল দেখান। ছবি : সংগৃহীত
ভোট দিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কালি লাগানো আঙুল দেখান। ছবি : সংগৃহীত

ভারতের লোকসভা নির্বাচনে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভোট দিয়েছেন। মঙ্গলবার (৭ মে) গুজরাটের আহমেদাবাদ শহরের একটি কেন্দ্রে ভোট দেন তিনি।

তিনি ভোটকেন্দ্র থেকে বেরিয়ে অমোচনীয় কালি লাগানো হাতের আঙুল সমর্থকদের দেখান। তিনি হাত নেড়ে উপস্থিত নেতাকর্মীদের শুভেচ্ছা জানান।

এ সময় উপস্থিত সবাই উল্লাসে ফেটে পড়েন। সবাই মোদির ছবি তোলার চেষ্টা করেন।

পরে মোদি এক্সে পোস্ট দেন। তাতে লেখেন, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ভোট দিয়েছেন তিনি। সবাইকে ভোট দিতে অনুরোধ জানিয়ে মোদি ভারতের গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য আহ্বান জানান।

আজ ভারতে লোকসভার তৃতীয় দফার ভোট হচ্ছে। এই পর্বে ৯৩ আসনে ভোট হচ্ছে। এর মধ্যে আলোচিত গুজরাট রাজ্য ও কর্ণাটক, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উত্তর প্রদেশ, আসাম, গোয়া, পশ্চিমবঙ্গ, বিহার রাজ্য রয়েছে। এ ছাড়া কেন্দ্রশাসিত অঞ্চল দাদরা-নগর হাভেলি ও দমন-দিউয়ে ভোট হচ্ছে।

এ নির্বাচনে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সহজ জয় পাবে বলে ধারণা করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাক-মটরসাইকেল সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু

মাছ ধরতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

যে কারণে ভারত ও পাকিস্তান পরস্পরের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় না

সংসদে মাথা নুয়ে প্রবেশ বা ত্যাগ বাতিল

পুকুরে নেমে প্রাণ গেল শিক্ষার্থীর

বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের কথা ভাবছে পাকিস্তান

সবার আগে নকআউটে কারা

ব্যাংক কর্মকর্তা দম্পতিকে মারধর, মূল অভিযুক্ত সাইফুল গ্রেপ্তার

মেসি-রোনালদোসহ অনেক খেলোয়াড়ের জার্সির হাতায় বিশেষ ‘প্যাচ’ কেন?

নগদ টাকা-মোবাইলসহ ‘হানি ট্র্যাপ’ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

১০

ইকরার মৃত্যু / যাহের আলভীর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

১১

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

১২

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

১৩

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

১৪

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

১৫

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

১৬

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

১৭

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

১৮

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

১৯

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

২০
X