কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ জুলাই ২০২৩, ০১:১৫ পিএম
আপডেট : ১৯ জুলাই ২০২৩, ০২:৩০ পিএম
অনলাইন সংস্করণ

বন্যার পানিতে ভেসে আসছে সাপ-কুমির, ঢুকে পড়ছে ঘরেও

বন্যার পানিতে ভেসে আসছে সাপ-কুমির, ঢুকে পড়ছে ঘরেও

ভয়াবহ বন্যায় নাজেহাল অবস্থা ভারতের। বন্যার পানিতে প্লাবিত হয়েছে রাস্তা-ঘাটসহ বিভিন্ন এলাকা। এর সঙ্গে যুক্ত হয়েছে সাপ ও কুমিরের উৎপাত। ভয়াবহ এই বন্যার পানিতে ভেসে আসতে শুরু করেছে বিশাল বিশাল কুমির। পানির স্রোতের সঙ্গে এগুলো লোকালয়ে ঢুকে পড়ছে। এ নিয়ে রীতিমতো আতঙ্কিত উত্তরাখণ্ডের হরিদ্বার এলাকার বাসিন্দারা।

বলা হচ্ছে, টানা বৃষ্টিতে ভারতের গঙ্গায় পানি আরও বেড়েছে। নদী উপচে সেই পানির সঙ্গে কুমির সাঁতরে চলে যাচ্ছে লোকালয়ে। এমনকি মানুষের বাড়িতেও ঢুকে পড়ছে কুমির। সড়কে বিশাল আকারের কুমির সাঁতরানোর দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

আরও পড়ুন : আসামের ১৫ জেলায় বন্যা, পানিবন্দি লাখো মানুষ

ভিডিওতে দেখা যায়, কিছু মানুষ পানিতে সাঁতরানো কুমিরের হাত থেকে বাঁচতে চাইছেন। দৌড়ে বাড়ির ভেতরে আশ্রয় নিচ্ছের তারা। স্থানীয় বিভিন্ন গণমাধ্যম বলছে, কয়েক দিনে লোকালয়ে অন্তত ১০টি কুমিরের দেখা মিলেছে। এর মধ্যে কয়েকটি কুমির আটকও করেছে ভারতের বন বিভাগ।

কুমির ছাড়াও বন্যার পানিতে ভেসে আসছে সাপও। বিশাল আকারের কয়েকটি সাপও ধরেছে স্থানীয়রা। স্থানীয়দের কাছে যেন ‘মড়ার উপর খাঁড়ার ঘা’ হয়ে উঠেছে এই কুমির-সাপের উপদ্রব।

হরিদ্বার বিভাগীয় বন কর্মকর্তারা বলছেন, টানা বৃষ্টিতে নদীতীর উপচে পানি প্রবাহিত হচ্ছে। এতে কুমির সাঁতরে মানুষের বাসস্থানের কাছাকাছি চলে আসছে। গত ১৫ দিনে অন্তত ১০টি কুমির ধরেছেন তারা। অনেক ক্ষেত্রে কুমির বাড়ির ভেতরেও ঢুকে পড়েছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে ২০ সদস্যের র‌্যাপিড রেসপন্স টিম গঠন করা হয়েছে।

এদিকে টানা বৃষ্টিতে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে রাজধানী নয়াদিল্লি, উত্তরাখণ্ড, আসাম, মেঘালয়সহ দেশটির বিভিন্ন রাজ্যে। তলিয়ে গেছে বহু রাস্তা-ঘাট। দেখা দিয়েছে নিরাপদ পানির তীব্র সংকট। দুর্গতদের উদ্ধারে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনীও।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাকিবকে দেখে পূর্ণিমার আক্ষেপ, ‘এই লুকটা আগে কোথায় ছিল!’

দুবাইয়ে গ্রেপ্তার হলেন বেনজীর

আত্মসমর্পণ করলেন আমির হামজা

সাংস্কৃতিক চর্চায় নতুন আয়োজন ‘থিয়েটারের গান’

সাবেক আইজিপি বেনজীর গ্রেপ্তার

‘আমি ভুল করেছি, ক্ষমা চাই’, দায় স্বীকার করলেন রামিসার হত্যাকারী

২২ দিন ধরে বিদ্যুৎ না থাকায় ভোগান্তিতে মাদ্রাসার ৩শ শিক্ষার্থী

নেপাল থেকে অতিরিক্ত ২০ মেগাওয়াট বিদ্যুৎ পাচ্ছে না বাংলাদেশ

সিলনের আয়োজনে ঢাকায় গাইবেন অনুপম রায়

ইসলামী ব্যাংককে ২৫০০ কোটি টাকা বিশেষ ধার দিলো বাংলাদেশ ব্যাংক

১০

ভাগ্য ভালো, আরও গোল খাইনি : ব্রাজিল ডিফেন্ডার

১১

লাশ আটকে ‘কান ধরে উঠবস’, তবুও কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

১২

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই বাজিমাত, ব্রাজিলকে পেছনে ফেলে গ্রুপসেরা স্কটল্যান্ড

১৩

স্বেচ্ছায় বিয়ে, থানার ভেতরেই মেয়েকে ছুরিকাঘাতে হত্যা

১৪

দুই মাসের জন্য ইউরোপ ট্যুরে যাচ্ছেন জেমস

১৫

মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ৫

১৬

ড. সুকোমল বড়ুয়া ও ড. হুমায়ুন কবিরের নতুন বইয়ের মোড়ক উন্মোচন

১৭

ঘরে প্রথম স্ত্রী রেখে দ্বিতীয় বিয়ে করতে গিয়ে অবরুদ্ধ ছাত্রদল নেতা

১৮

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৯

পুলিশ বলছে দিল্লির অগ্নিকাণ্ডটি পরিকল্পিত ছিল, মৃত্যু ৩

২০
X