কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ জুন ২০২৩, ০৮:০৮ পিএম
অনলাইন সংস্করণ

আসামের ১৫ জেলায় বন্যা, পানিবন্দি লাখো মানুষ

ভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় রাজ্যের লাখো মানুষ পানিবন্দি অবস্থায় আছেন। ছবি : সংগৃহীত
ভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় রাজ্যের লাখো মানুষ পানিবন্দি অবস্থায় আছেন। ছবি : সংগৃহীত

বেশ কয়েক দিন ধরেই ভারতের আসামে বন্যা পরিস্থিতি আশঙ্কাজনক। ভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় রাজ্যের লাখো মানুষ পানিবন্দি অবস্থায় আছেন। আজ রোববার (২৫ জুন) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ইকোনমিক টাইমস।

আসামের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএসডিএমএ) বলছে, রাজ্যের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে এখনো ১৫ জেলার চার লাখের বেশি মানুষ বন্যাদুর্গত অবস্থায় আছেন।

গত ২৪ ঘণ্টায় নলবাড়ি জেলায় বন্যার পানিতে ডুবে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে।

এএসডিএমএ প্রতিবেদনে বলা হয়, ‘শুধু বাজালী জেলায় ২ লাখ ২২ হাজার বন্যাদুর্গত মানুষ আছেন। এ ছাড়া বড়পেটা জেলায় ১ লাখ ৪ হাজার মানুষ পানিবন্দি অবস্থায় আছেন।

এদিকে আসামের বন্যা পরিস্থিতি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে কথা বলেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এ সময় কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা দেওয়ারও আশ্বাস দিয়েছেন তিনি।

এক টুইটবার্তায় অমিত শাহ জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার এই সংকটপূর্ণ মুহূর্তে আসামের জনগণের পাশে রয়েছে।

তিনি বলেন, ‘মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে কথা হয়েছে। তাকে সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছি। এরই মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা দল ত্রাণ ও উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে। প্রয়োজনে পড়লে মাঠে নামার জন্য আরও জনবলও প্রস্তুত রয়েছে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প

মরিয়মের পাসের সন নিয়ে ‘ধোঁয়াশা’

সব মামলায় জামিন পেলেন তৌহিদ আফ্রিদি, মুক্তিতে নেই বাধা

মার্কিন-ইসরায়েলি হামলায় নৌবাহিনীর সদস্যদের হত্যার বিচার চায় ইরান

ইতালিতে পুলিশি হেফাজতে অভিবাসী নিহত, প্রতিবাদে বিক্ষোভ-সংঘর্ষ

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন

রাতে যে ৭ ব্যায়াম করলে দ্রুত ঘুম আসবে

প্রবাসী কার্ডধারীরা বিমান টিকিটসহ পাবেন বিশেষ সুবিধা: বিমানমন্ত্রী

সীমান্তে খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ

চালু হলো ‘হ্যালো ডিসি’, এক ক্লিকেই মিলবে যেসব সেবা

১০

নতুন করে জর্ডান ও বাহরাইনে হামলা

১১

ইয়েমেনের যোদ্ধাদের বিরুদ্ধে বিবৃতি দিল কাতার

১২

প্রবাসীর স্ত্রীর ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার

১৩

গাজীপুর জেলা কারাগারের কারারক্ষী আব্দুস সাত্তারের বিরুদ্ধে অভিযোগের পাহাড়

১৪

ট্রাকচালকদের জন্য নতুন ভিসা চালু করল সৌদি আরব

১৫

অপহরণের পর নির্যাতন করে হত্যা

১৬

ইরানের কাছে ক্ষতিপূরণ দাবি করল কাতার

১৭

দুই মেট্রোপলিটনের পুলিশ কমিশনারসহ ৪ কর্মকর্তাকে বদলি

১৮

দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত জাপানি সেনাদের মরদেহ উদ্ধারে খনন অভিযান

১৯

ইরানের পাহাড়ি এলাকায় বিমান হামলা চালাল যুক্তরাষ্ট্র

২০
X