কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ মে ২০২৪, ০৪:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

আটক পাঁচ ভারতীয় নাবিককে মুক্তি দিল ইরান

ইরানের হাতে আটক জাহাজ। ছবি : সংগৃহীত
ইরানের হাতে আটক জাহাজ। ছবি : সংগৃহীত

নিজেদের হাতে আটক পাঁচ ভারতীয় নাবিককে মুক্তি দিয়েছে ইরান। বৃহস্পতিবার (৯ মে) তাদের মুক্তি দেওয়া হয়েছে। শুক্রবার (১০ মে) ইরানের ভারতীয় দূতাবাস সূত্রে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৩ এপ্রিল ইরানের জব্দ করা জাহাজের পাঁচ ভারতীয় নাবিককে মুক্তি দেওয়া হয়েছে। মুক্তি পাওয়ার পর বৃহস্পতিবার তারা ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণবীর জয়সওয়াল পাঁচ নাবিকের মুক্তির খবর জানিয়েছেন। এ জন্য ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে ইরানের প্রশাসনকে ধন্যবাদ জানানো হয়। বলা হয়, ইরানের প্রশাসন সর্বদা তেহরানের ভারতীয় দূতাবাস এবং বন্দর আব্বাস শহরের উপদূতাবাসের সঙ্গে যোগাযোগ রেখেছিল।

এর আগে গত ১৩ এপ্রিল হরমুজ প্রণালি থেকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সেনারা এমএসসি এআরআইইএস নামের একটি জাহাজ আটক করে। জাহাজটিতে মোট ২৫ জন নাবিক ছিলেন। তাদের মধ্যে ১৭ জনই ছিলেন ভারতীয়। যদিও তখন ইরানের পক্ষ থেকে তখন ইংগিত দেওয়া হয় যে, আটক নাবিকদের শিগগিরই মুক্তি দেওয়া হবে।

এ ঘটনার পর ইরানের অর্থমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান জানান, মানবিক দিক বিবেচনা করে আটক জাহাজের নাবিকদের মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রীর এমন খবর পর নাবিকদের মুক্তি দিল ইরান।

সূত্র জানিয়েছে, নাবিকদের মুক্তির বিষয়ে কিছু নথি সংক্রান্ত কাজ বাকি ছিল। সেগুলো অনেকাংশ মিটে গেছে। বাকি নাবিকরাও শিগগিরই মুক্তি পাবেন।

এর আগে সংবাদমাধ্যম জানায়, ইরান-ইসরায়েল উত্তেজনার মধ্যেই ইসরায়েলি জাহাজ আটক করেছে দেশটির কমান্ডোরা। ফিল্মি স্টাইলে হরমুজ প্রণালি থেকে জাহাজটিকে আটক করা হয়। আটক এ জাহাজে ২৫ নাবিক রয়েছেন। তাদের মধ্যে ১৭ জনই ভারতীয়।

বার্তাসংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, ১৩ এপ্রিল এমএসসি এআরআইইএস নামের জাহাজটি জব্দ করেন বিপ্লবী গার্ডের সেনারা।

ইরানি সংবাদমাধ্যম জানায়, পর্তুগালের পতাকাবাহী জাহাজটি জোডিয়াক মেরিটাইম শিপিং কোম্পানির। আর এই কোম্পানিটির মালিক হলেন ইসরায়েলের ধনকুবের ইয়াল ওফার। হরমুজ প্রণালি থেকে জব্দ করার পর জাহাজটিকে ইরানের সমুদ্রসীমায় নিয়ে যাওয়া হয়। জাহাজটি দুবাই থেকে মুম্বাইয়ের উদ্দেশে রওনা দিয়েছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রমিক লাঞ্ছিতের ঘটনায় কারখানায় উত্তেজনা, সাংবাদিকদের প্রবেশে বাধা

পিডিপির ত্রিবার্ষিক জাতীয় সম্মেলন অনুষ্ঠিত

বড় পর্দায় ফেরার অপেক্ষায় ফারিন

ইঁদুরে তার কাটায় রাজধানীতে দীর্ঘ সময় বন্ধ ছিল এআই ক্যামেরা!

ট্রাম্পের শান্তি চুক্তিতে অশান্তি করতে পারেন নেতানিয়াহু : মার্কিন গোয়েন্দা সংস্থা

ঢাকা কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ

বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি, এটা ইতিহাসে প্রথম : পানিসম্পদ প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া, কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক রাফি

যুক্তরাষ্ট্র ও ইরানের এমওইউ নিয়ে হোয়াইট হাউসের বার্তা

১০

বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ : ‘যতক্ষণ না সবাই নিরাপদ’

১১

বেনজীরকে ফেরাতে দুবাইয়ে ১৪৪ পৃষ্ঠার নথি পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

১৩

শেষ হলো আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতার ৩য় আসর

১৪

পেনশনে বড় সুখবর : ৫ বছর চাকরিতেই সুবিধা, সর্বোচ্চ হার ৯০ শতাংশ

১৫

মানবতাবিরোধী অপরাধের মামলার চাপ সামলাতে বাড়তে পারে ট্রাইব্যুনাল: চিফ প্রসিকিউটর

১৬

হবিগঞ্জে গ্যাসের সন্ধান, চলছে অনুসন্ধান

১৭

বাড়িঘর তলিয়ে যাওয়ার পর পরিদর্শনে পাউবোর নির্বাহী প্রকৌশলী

১৮

আর্জেন্টিনার পতাকা চুরি, থানায় অভিযোগ সমর্থকের

১৯

দ্বিতীয় বিয়ে গোপন রাখার কারণ ব্যাখ্যা করলেন মামুনুল হক

২০
X