কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ মে ২০২৪, ০৬:১১ পিএম
অনলাইন সংস্করণ

লোকসভা নির্বাচনে কোন দলের নারী প্রার্থী কত?

লোকসভা নির্বাচনে নারী ভোটারদের উপস্থিতি। ছবি : সংগৃহীত
লোকসভা নির্বাচনে নারী ভোটারদের উপস্থিতি। ছবি : সংগৃহীত

ভারতের লোকসভা নির্বাচন চলছে। এ নির্বাচনে পঞ্চম দফায় ছয়টি রাজ্য ও দুটি কেন্দ্রশাসিত অঞ্চলের ৪৮ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আগামী ২০ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। যেখানে রয়েছেন নারী প্রার্থীরাও।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের তথ্যমতে, এ দফায় বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, উড়িশ্যা এবং কেন্দ্রশাসিত লাদাখ ও জম্মু কাশ্মীরে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এতে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৬৯৫ জন প্রার্থী।

অ্যাসোসিয়েশন অব ডেমোক্র্যাটিক রিফর্মসের (এপডিআর) তথ্যমতে, পঞ্চম দফার প্রার্থীদের গড় সম্পত্তির পরিমাণ তিন দশমিক ৫৬ কোটি টাকা। এরমধ্যে সবচেয়ে ধনী হলেন- ঝাঁসির প্রার্থী অনুরাগ শর্মা। বিজেপির এ প্রার্থীর মোট সম্পদের পরিমাণ ২১২ কোটি টাকা।

প্রতিবেদনে বলা হয়েছে, এ দফায় ৩৩ শতাংশ প্রার্থীই কোটিপতি। ২০১৯ সালে লোকসভা নির্বাচনের পঞ্চম দফায় ৫১ আসনে ভোট হয়েছিল। ওই সময় বিজেপির প্রার্থীদের গড় সম্পত্তির পরিমাণ ছিল ছয় দশমিক ৯১ কোটি টাকা। এবার দলটির প্রার্থীদের সম্পত্তির পরিমাণ বৃদ্ধি পেয়েছে। গড়ে প্রার্থীদের পরিমাণ ২১ দশমিক ৯ কোটি টাকা।

পঞ্চম দফার নির্বাচনে রাজনৈতিক দলগুলোর মধ্যে নারী প্রার্থীদের সংখ্যা কমেছে। এ দফায় তৃণমূলের সাতজন প্রার্থী রয়েছেন। তাদের মধ্যে তিনজন রয়েছেন নারী প্রার্থী। এছাড়া বিএসপির ৪৬ জন প্রার্থী রয়েছেন। তাদের মধ্যে নারী প্রার্থী মাত্র দুজন। বিজেপির ৪০ প্রার্থীর মধ্যে নারী রয়েছেন আটজন। কংগ্রেসের ১৮ প্রার্থীর মধ্যে দুজন এবং সমাজবাদী পার্টির ১০ জনের মধ্যে দুজন নারী প্রার্থী রয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদক ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর

জাপানে ৫ লাখ কর্মী পাঠানোর লক্ষ্য বিকেটিটিসির

পরীমণিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর

পররাষ্ট্রমন্ত্রীর কাছে পরিচয়পত্র পেশ বাংলাদেশের আইওএম প্রধানের

ব্রাজিল ও হাইতির ম্যাচ কখন, মোবাইলে দেখার উপায়

২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে : পর্যটনমন্ত্রী

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

১০

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

১১

বাংলাদেশ খেলাফত মজলিসের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

১২

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

১৩

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

১৪

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

১৫

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

১৬

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১৭

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

১৮

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

১৯

ইউনূস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

২০
X