মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ জুলাই ২০২৫, ১০:৪৭ পিএম
আপডেট : ২৩ জুলাই ২০২৫, ১১:২৮ পিএম
অনলাইন সংস্করণ

প্রথম হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল উন্মোচন তুরস্কের

উন্মোচন করা ক্ষেপণাস্ত্র। ছবি : সংগৃহীত
উন্মোচন করা ক্ষেপণাস্ত্র। ছবি : সংগৃহীত

প্রথমবারের মতো হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল উন্মোচন করেছে তুরস্ক। মঙ্গলবার (২২ জুলাই) ইস্তানবুলে আন্তর্জাতিক প্রতিরক্ষা শিল্প মেলা (আইডিইএফ) ২০২৫-এ এটির উন্মোচন করা হয়েছে।

বুধবার (২৩ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের সঙ্গে তুরস্কের ক্রমবর্ধমান রাজনৈতিক, আদর্শগত এবং প্রতিরক্ষা সম্পর্কের মধ্যে আঙ্কারা প্রথম হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল উন্মোচন করেছে। তায়ফুন ব্লক-৪ নামের এ মিসাইলটি মঙ্গলবার ইস্তানবুলে আন্তর্জাতিক প্রতিরক্ষা শিল্প মেলা (আইডিইএফ) ২০২৫-এ উন্মোচন করা হয়। নতুন মিসাইলটি তুর্কি প্রতিরক্ষা জায়ান্ট রকেটসান তৈরি করেছে। এটি তুরস্কের দেশীয়ভাবে উৎপাদিত দীর্ঘতম পরিসরের ব্যালিস্টিক মিসাইল তায়ফুনের হাইপারসনিক সংস্করণ।

তুরস্ক টুডের প্রতিবেদনে বলা হয়েছে, দুহাজার ৩০০ কেজি ওজনের তায়ফুন ব্লক-৪ মিসাইলটির দৈর্ঘ্য ৬ দশমিক ৫ মিটার এবং পরিসর ৮০০ কিলোমিটার।

রকেটসান এক বিবৃতিতে বলেছে, তায়ফুন ব্লক-৪ দীর্ঘ পরিসর অর্জন করেছে। এটি তুর্কি প্রতিরক্ষা শিল্পের জন্য আরেকটি নতুন রেকর্ড স্থাপন করেছে। ৭ টনের বেশি ওজনের এই নতুন সংস্করণটিবহুমুখী ওয়ারহেডের সঙ্গে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, কমান্ড এবং কন্ট্রোল সেন্টার, সামরিক হ্যাঙ্গার এবং গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোর মতো অসংখ্য কৌশলগত লক্ষ্যবস্তু কয়েক কিলোমিটার দূর থেকে ধ্বংস করতে সক্ষম।

রকেটসান সম্প্রতি তাদের প্রদর্শনীতে বেশ কিছু নতুন ও উন্নত প্রযুক্তি উন্মোচন করেছে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য:

আত্মাকা : সাবমেরিন থেকে নিক্ষেপযোগ্য সংস্করণ ‘আকাটা’ সংযুক্ত এই ভয়ংকর অ্যান্টি-শিপ মিসাইলটির পাল্লা ২৫০ কিলোমিটার পর্যন্ত।

গোকবোরা : এটি একটি বিয়ন্ড ভিজ্যুয়াল রেঞ্জ (BVR) এয়ার-টু-এয়ার মিসাইল, যা ১০০ নটিক্যাল মাইলেরও বেশি দূরের শত্রু বিমান ধ্বংসে সক্ষম।

এরেন : এটি একটি বহুমুখী ও উচ্চগতির অস্ত্র, যা ইউএভি, হেলিকপ্টার কিংবা স্থলভিত্তিক প্ল্যাটফর্ম থেকে নিক্ষেপ করা যায়। এর সর্বোচ্চ পাল্লা ১০০ কিলোমিটারেরও বেশি।

৩০০ ইআর : এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি জেট বা ইউএভি থেকে ছোড়া যায় এবং এটি ৫০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

সিমসেক-২ : এটি একটি উপগ্রহ উৎক্ষেপণ যন্ত্র, যার মাধ্যমে ১৫০০ কেজি ওজনের উপগ্রহকে ৭০০ কিলোমিটার উচ্চতায় কক্ষপথে স্থাপন করা সম্ভব।

রকেটসানের প্রধান নির্বাহী মুরাত ইকিনচি বলেন, রকেট ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তির ক্ষেত্রে তুরস্ককে আমরা একটি নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছি। প্রতিরক্ষা খাতে গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে আমরা তুর্কি সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করে তুলছি।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রক্ত, আতঙ্ক আর দীর্ঘশ্বাসে লেখা ২১ জুলাই: যে দিন সাভারের আকাশ ভারী হয়েছিল কান্নায়

সংশোধন নয়, সংস্কারের মধ্যে দিয়ে নতুন সংবিধানের কথা বলেছিলাম আমরা : আখতার হোসেন 

নিবন্ধন পেল বাংলা পোস্ট

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

গ্যাসের তীব্র সংকটের কারণ জানাল তিতাস

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

বাজার থেকে আরও ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ

ইসলামোফোবিয়া প্রতিরোধে অস্ট্রেলিয়া সরকারের উদ্যোগ

ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের ৫ কারণ 

কারখানায় বিস্ফোরণে দগ্ধ আরও ২ শ্রমিকের মৃত্যু

১০

যুক্তরাষ্ট্রের যুদ্ধের কৌশল বুঝে ফেলেছে ইরান: গালিবাফ

১১

অস্ত্রোপচারে ড্রিলের ফলা রেখে সেলাইয়ের অভিযোগ

১২

ভারতে প্রথম ডেঙ্গু টিকার অনুমোদন, কারা নিতে পারবেন

১৩

উগ্রবাদে জড়িতের অভিযোগে গ্রেপ্তার মামুন রিমান্ডে

১৪

ভূয়াপুর-তারাকান্দি মহাসড়কে যান চলাচল বন্ধ

১৫

নেত্রকোনায় নদীর পানি বিপৎসীমার ওপরে, সড়কে ধস

১৬

অস্ট্রেলিয়ায় আহত বাংলাদেশি শিক্ষার্থীর চিকিৎসায় প্রবাসীদের মানবিক উদ্যোগ

১৭

এফওপিএল নীতিমালা দ্রুত চূড়ান্তের আহ্বান, নীতি পর্যালোচনায় সমন্বিত উদ্যোগের ওপর জোর

১৮

বসছে অ্যান্টি-ড্রোন সিস্টেম / থার্ড টার্মিনাল চালাতে সেপ্টেম্বরের মধ্যে জাপানের সঙ্গে চুক্তি

১৯

নিজের স্বার্থের জন্য দেশকে বিক্রি করা চলবে না: ফয়জুল করীম

২০
X