কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ মে ২০২৪, ০৯:৪২ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশি পর্যটকদের ৩ দিন ভারত ভ্রমণে নিষেধাজ্ঞা 

পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনের কারণে ভ্রমণে নিষেধাজ্ঞা। প্রতীকী ছবি
পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনের কারণে ভ্রমণে নিষেধাজ্ঞা। প্রতীকী ছবি

ভারতে তিন দিনের জন্য ট্যুরিস্ট ভিসায় বাংলাদেশিদের ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ভারতের পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনের কারণে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

শুক্রবার (১৭ মে) সন্ধ্যা ৬টার পর থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়।

ভারতের পুলিশ ইমিগ্রেশনের বরাতে বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আযহারুল ইসলাম জানান, শুক্রবার (১৭ মে) সন্ধ্যা ৬টা থেকে আগামী সোমবার (২০ মে) ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত শুধু চিকিৎসা ভিসা ও ভারতীয় পাসপোর্টধারী যাত্রীরা ভারত ভ্রমণে যেতে পারবে। ২১ মে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হবে।

পশ্চিমবঙ্গ সরকারের জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা নির্বাচন অফিসারের সই করা এক চিঠিতে বলা হয়, নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সব আন্তর্জাতিক রুট সিলগালা করা প্রয়োজন। ফলে ১৭ মে সন্ধ্যা থেকে ২০ মে ভোট গণনা শেষ না হওয়া পর্যন্ত সব ধরনের আমদানি-রপ্তানি বন্ধসহ ট্যুরিস্ট ভিসায় যাতায়াত বন্ধ করা হয়েছে। শুধু মেডিকেল ভিসায় ভারত যাওয়া যাবে।

বেনাপোল বন্দর পরিচালক রেজাউল করিম বলেন, লোকসভা নির্বাচনের কারণে তিন দিন ট্যুরিস্ট ভিসায় ভারত ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তবে ট্যুরিস্ট, স্টুডেন্ট ও বিজনেস ভিসায় যাত্রী যাতায়াত বন্ধ থাকলেও জরুরি মেডিকেল ভিসাধারীরা ভারতে যেতে পারবেন।

অন্যদিকে অনুপ্রবেশ বন্ধ করতে সীমান্তরক্ষী বিএসএফের টহল জোরদার করা হয়েছে। অতিরিক্ত বিএসএফও মোতায়েন করা হয়েছে। রাতে সীমান্তে কাউকে যেতে দেওয়া হচ্ছে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীমান্তে বিএসএফের পুশইন অপচেষ্টা ভেস্তে দিল বিজিবি

সন্তান হত্যায় মায়ের ১৩ বছরের কারাদণ্ড

ব্রাজিলকে হারানোর লক্ষ্যে ‘মেসি’ ছাড়াই মাঠে নামছে জাপান

‘জামায়াতের মিথ্যাচারের রাজনীতির মুখোশ উন্মোচন হয়ে গেছে’

অ্যাপোলো ক্লিনিকে আন্তর্জাতিক সিএমই আয়োজন করল টেইনমপেট

মঙ্গলবার দেশে ফিরছে কাতারে নিহত ৫ প্রবাসীর মরদেহ

পেনাল্টি বক্সের সামনে ‘ডি’ আকৃতি কেন?

ক্রিকেট কোচের ৪৭ বছরের সশ্রম কারাদণ্ড

বিকেএসপিতে ‘২য় বিকেএসপি কাপ জুডো কাতা চ্যাম্পিয়নশিপ’ অনুষ্ঠিত

চল্লিশ ছুঁলেই সবাই বলে, উফ! বুড়ি হয়ে গেলে: অপরাজিতা আঢ্য

১০

কলাগাছের সঙ্গে এ কেমন শত্রুতা!

১১

জামালপুর–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

১২

মালয়েশিয়ায় ৭ বছর পর মুক্তি পেল দুই বাংলাদেশি 

১৩

গ্রাহকদের কোটি টাকা নিয়ে ব্যাংকের ক্যাশিয়ার লাপাত্তা

১৪

গুরুত্বপূর্ণ সংশোধনীসহ অর্থ বিল-২০২৬ পাস

১৫

তিস্তা প্রকল্পে ভারতের উদ্বেগ, জবাবে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস চীনের

১৬

নাসিরের কাঁধে উঠে তামিমার খুনসুটি

১৭

ভারতীয় ভিসা চালু, ইমিগ্রেশনের অপেক্ষায় উত্তরাঞ্চলের হাজারো মানুষ

১৮

ভোজিনহার হাতেই মেসিদের ইতি, ব্রাজিল-বধ জাপানে!

১৯

তিন মামলায় জামিন পেলেন কণ্ঠশিল্পী মমতাজ

২০
X