রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৩ জুলাই ২০২৫, ১০:২৩ পিএম
আপডেট : ২৩ জুলাই ২০২৫, ১০:২৮ পিএম
অনলাইন সংস্করণ

তাহলে ঢাকার বৈঠকে অংশ নিচ্ছে বিসিসিআই!

বিসিসিআইর লোগো। ছবি : সংগৃহীত
বিসিসিআইর লোগো। ছবি : সংগৃহীত

এশিয়া কাপ আয়োজন নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তা ও রাজনৈতিক টানাপোড়েনের পর এবার মিলল বড় স্বস্তির খবর। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) শেষ পর্যন্ত ঢাকায় অনুষ্ঠিতব্য এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বৈঠকে অংশ নিতে রাজি হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) ঢাকায় এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হবে, যেখানে এ বছরের আসন্ন টি-টোয়েন্টি এশিয়া কাপের ভবিষ্যৎ নির্ধারিত হবে।

প্রথমে ভারত এই বৈঠকে যোগ দেওয়া নিয়ে অনীহা প্রকাশ করেছিল। বাংলাদেশ ও পাকিস্তান ঘিরে ভূ-রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষিতে বিসিসিআই বৈঠক বর্জনের ইঙ্গিত দেয়। পাশাপাশি, পাকিস্তানের বিপক্ষে যে কোনো ধরনের দ্বিপাক্ষিক ক্রিকেট থেকেও বিরত থাকার ব্যাপারে কঠোর অবস্থানে ছিল ভারত সরকার ও বিসিসিআই।

তবে সব জল্পনার অবসান ঘটিয়ে টাইমস অব ইন্ডিয়ার বরাতে জানা গেছে, বিসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট এবং অভিজ্ঞ প্রশাসক রাজীব শুক্লা ঢাকায় এই বৈঠকে অনলাইনে অংশ নেবেন। তার উপস্থিতি এবারের এশিয়া কাপ আয়োজন নিয়ে জটিলতা কিছুটা হলেও প্রশমিত করবে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভি বুধবার ঢাকায় পৌঁছেছেন। তাকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম।

উল্লেখ্য, আসন্ন টি-টোয়েন্টি এশিয়া কাপ ২০২৫ চলতি বছরের সেপ্টেম্বরে সংযুক্ত আরব আমিরাতে হওয়ার কথা রয়েছে। এই টুর্নামেন্টটি ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির মঞ্চ হিসেবেও বিবেচিত হচ্ছে।

তবে এখনো ভারতীয় দলের অংশগ্রহণ নিশ্চিত নয়। বছরের শুরুর দিকে ‘অপারেশন সিদুঁর’ ইস্যুকে কেন্দ্র করে পাকিস্তানের সঙ্গে ভারতের রাজনৈতিক সম্পর্ক চরমে উঠেছে। এই পরিস্থিতিতে বিসিসিআই ঢাকায় কী অবস্থান নেয়, সেটিই এখন দেখার বিষয়।

ক্রিকেটীয় দ্বিপাক্ষিক সম্পর্ক ও এশিয়া কাপের ভবিষ্যৎ নির্ধারণে ঢাকার এই বৈঠক যে অত্যন্ত গুরুত্বপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না। এখন নজর থাকবে বিসিসিআই তাদের অবস্থানে নমনীয় হয় কিনা এবং ভারতের অংশগ্রহণ নিশ্চিত হয় কি না- এই প্রশ্নের উত্তরেই নির্ভর করছে এশিয়া কাপ ২০২৫ আয়োজনের বাস্তবতা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গভীর রাতে হঠাৎ ক্ষুধা লাগলে কী খাবেন, কী এড়িয়ে চলবেন?

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

১০

মধ্যরাতে দেশে পৌঁছাবে লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ

১১

শেষ মুহূর্তে বড় ধাক্কা, আর্জেন্টাইন ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ

১২

বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর

১৩

রোগীকে আটকে ইনজেকশন পুশের টাকা দাবি, নার্সকে শোকজ  

১৪

গৃহকর্মী থেকে মন্ত্রী : কলিতা মাঝির উত্থানের গল্প

১৫

নিউমার্কেট এলাকায় ফুটপাত দখলমুক্ত করল চসিক

১৬

এসএসসি পরীক্ষার্থীকে বলাৎকার, আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২

১৭

তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

১৮

ব্রাজিলের সামনে এবার মিসর

১৯

আগামী পাঁচ দিন কেমন থাকবে আবহাওয়া, জানাল অধিদপ্তর

২০
X