কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ জুলাই ২০২৫, ১০:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

যে কোনো সংকট ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে হবে : টুকু

বক্তব্য রাখছেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। ছবি : সংগৃহীত
বক্তব্য রাখছেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। ছবি : সংগৃহীত

বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ‘বাংলাদেশকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং প্রতিটি সংকটকে সংহতি নিয়ে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে হবে।’

বুধবার (২৩ জুলাই) টাঙ্গাইল সদরের দিঘুলীয়া শহীদ মিজানুর রহমান উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত এক দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্তের ঘটনায় পুরো জাতি শোকাহত। ঘটনার পরপরই সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সঙ্গে সব শ্রেণি-পেশার মানুষ উদ্ধার কাজে অংশ নিয়েছে। এর মাধ্যমে প্রমাণিত হয়, শোকাবহ ঘটনায় মানুষ ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসে।’

তিনি বলেন, ‘ভারতকে খুশি রাখতে এবং অর্থ লুটপাটের উদ্দেশ্যে পতিত আওয়ামী সরকার পুরাতন মডেলের বিমান ক্রয় করেছে। দুর্ঘটনার নামে এভাবে খুন আর দেশের মানুষ মেনে নেবে না।’

বিএনপির এই কেন্দ্রীয় নেতা ব্যথিত চিত্তে স্বজনহারাদের প্রতি শোক ও সহমর্মিতা প্রকাশ করে বলেন, ‘দেশের মানুষ ও রাষ্ট্রকে সহযোগী বন্ধু হিসেবে তাদের পাশে থাকতে হবে।’

এ সময় অন্তর্বর্তী সরকারের কাছে নিহতদের পরিবারে যথাযথ আর্থিক সহায়তা এবং আহতদের সুচিকিৎসার সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তিনি।

ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে টাঙ্গাইল জেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ স্থানীয় নেতারা অংশ নেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১০

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১১

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১২

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৩

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৪

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৫

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১৬

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

১৭

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ হস্তান্তর করল বিএসএফ

১৮

তিন পজিশন নিয়ে স্কালোনির সংশয়, কেমন হবে আর্জেন্টিনার একাদশ

১৯

তাবলিগ জামাতের বয়ান নিয়ে দুপক্ষের তুমুল সংঘর্ষ

২০
X