কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ জুন ২০২৪, ০৬:৫২ পিএম
অনলাইন সংস্করণ

লোকসভার কনিষ্ঠতম সদস্য হলেন যারা

ভারতের লোকসভার কনিষ্ঠতম সদস্যরা। ছবি : সংগৃহীত
ভারতের লোকসভার কনিষ্ঠতম সদস্যরা। ছবি : সংগৃহীত

ভারতের লোকসভা নির্বাচনের ফল ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন। মঙ্গলবার (০৪ জুন) দেশটির নির্বাচন কমিশন এ ফল ঘোষণা করে। এতে ২৫ বছর বয়সে দেশটিতে লোকসভার সদস্য হয়েছেন চার প্রার্থী। বুধবার (০৫ জুন) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, লোকসভা নির্বাচনে সাড়া ফেলেছেন ভারতের চারজন্য কনিষ্ঠতম সদস্য। মাত্র ২৫ বছর বয়সে তারা লোকসভার সদস্য নির্বাচিত হয়েছেন।

সাড়া ফেলা এ চার সদস্য হলেন- শাম্ভবী চৌধুরী, পুষ্পেন্দ্র সরোজ, প্রিয়া সরোজ এবং সঞ্জনা জাদব। এরমধ্যে সমাজবাদী দলের প্রার্থী হলেন পুষ্পেন্দ্র ও প্রিয়া। আর কংগ্রেস থেকে সঞ্জনা এবং লোক জনতা শক্তি থেকে প্রার্থী হয়েছিলেন শাম্ভবী।

শাম্ভবী চৌধুরী

শাম্ভবী চৌধুরী বিহারে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের মন্ত্রিসভার সদস্য অশোক চৌধুরীর মেয়ে। তিনি বিহারের সমস্তিপুর থেকে বড় ব্যবধানে জয় পেয়েছেন। ভারতের সরকার গঠন করতে যাওয়া এনডিএ জোটের সদস্য দলটি। তার বিপরীতে প্রার্থী ছিলেন কংগ্রেসের সানি হাজার।

ভোটের আগে এক নির্বাচনী প্রচারণায় এনডিএ প্রার্থীর প্রশংসা করেন নরেন্দ্র মোদি। পুরোনো এ আসন থেকে কনিষ্ঠ প্রার্থীর জয় হওয়ার বিষয়টি চমকপ্রদ ঘটনা।

পুষ্পেন্দ্র সরোজ

লোকসভা নির্বাচনের আরেক কনিষ্ঠ প্রার্থী হলেন পুষ্পেন্দ্র সরোজ। তরুণ এ রাজনীতিবীদ ২৫ বছর পূর্ণ করেছেন মাত্র দেড় মাস আগে। সমাজবাদী পার্টির হয়ে উত্তরপ্রদেশের কৌশাম্বী থেকে তিনি নির্বাচিত হয়েছেন।

পুষ্পেন্দ্র সরোজ রাজনৈতিক পরিবারের সন্তান। তার বাবা ইন্দ্রজিৎ সরোজ পাঁচবারের সংসদ সদস্য এবং মন্ত্রীও ছিলেন।

প্রিয়া সরোজ ভারতের উত্তর প্রদেশের মছলিশহর থেকে লোকসভার সদস্য পেয়েছেন প্রিয়া সরোজ। তিনি রাজনৈতিক পরিবারের সন্তান। তিন তিনবারের সংসদ সদস্য তুফানি সরোজের মেয়ে তিনি।

সঞ্জনা জাদভ

ভারতের লোকসভা নির্বাচনে কনিষ্ঠ সদস্য হিসেবে বাজিমাত করা প্রার্থীদের অন্যতম হলেন সঞ্জনা জাদভ। ২৫ বছর বয়সী এ রাজনীতিবিদ কেবল লোকসভা নয়, গেল বছর বিধান সভায়ও প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি। তবে বিধান সভা নির্বাচনে বিজেপি প্রার্থীর কাছে পরাজিত হয়েছিলেন সঞ্জনা। এরপর বিধানসভা নির্বাচনে ঘুরে দাঁড়িয়েছেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: লোকসভা নির্বাচন ২০২৪
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

১০

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

১১

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১২

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১৩

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৪

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১৫

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৬

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৭

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৮

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৯

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

২০
X