কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ জুলাই ২০২৪, ০৮:২৫ এএম
অনলাইন সংস্করণ

গাজায় ইসরায়েলি মেজর নিহত

গাজায় ইসরায়েলি বাহিনীর সেনারা। ছবি : সংগৃহীত
গাজায় ইসরায়েলি বাহিনীর সেনারা। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ উপত্যকায় ইসরায়েলের এক মেজর নিহত হয়েছেন। রোববার (০৭ জুলাই) গাজার দক্ষিণাঞ্চলের রাফাহতে ফিলিস্তিনিদের সঙ্গে যুদ্ধে তিনি নিহত হন। টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, রাফাহর একটি এলাকায় যুদ্ধ চলাকালে রোববার তাদের এক সেনাসদস্য নিহত হয়েছেন। তিনি মেজর পদমর্যাদার ছিলেন।

নিহত ওই সেনার নাম মেজর জালা ইব্রাহিম। তিনি ইসরায়েলের কমব্যাট ইঞ্জিনিয়ারিং কর্পসের ৬০১তম ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার ছিলেন। ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাসের একটি সামরিক স্থাপনায় অভিযানকালে তিনি নিহত হন।

টাইমস অব ইসরায়েল জানিয়েছে, এ সেনা নিহতের মধ্যে দিয়ে গাজায় স্থল অভিযানে ইসরায়েলে নিহত সেনার সংখ্যা বেড়ে ৩২৬ জনে দাঁড়িয়েছে। এছাড়া আহত এবং পঙ্গুত্ব বরণ করেছেন আরও অসংখ্য সেনা।

গত ৭ অক্টোবর থেকে গাজায় হামলা চালিয়ে আসছে ইসরায়েল। দেশটির এ হামলায় ৩৮ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ছাড়া এ হামলায় আহত হয়েছেন আরও এক লাখের বেশি মানুষ।

দীর্ঘ ৯ মাসের বেশি সময় ধরে চলা এ যুদ্ধ বন্ধ করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রসহ একাধিক মধ্যস্থতাকারী দেশ। এতে হামাস সম্মতি দিয়েছে। ফলে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

এর আগে বার্তাসংস্থা রয়টার্স জানায়, গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনা ও জিম্মিদের মুক্তি দিতে মার্কিন প্রস্তাবে রাজি হয়েছে হামাস। এ প্রস্তাব অনুসারে প্রথম ধাপে ১৬ দিনের জন্য গাজায় যুদ্ধবিরতি হতে পারে।

নাম প্রকাশ না করার শর্তে সূত্রটি জানিয়েছে, চুক্তি স্বাক্ষরের আগে ইসরায়েলকে উপত্যকায় স্থায়ী যুদ্ধবিরতির জন্য সম্মত হওয়ার শর্তারোপ করেছে হামাস। এরপর প্রথম স্তরের ছয় সপ্তাহ যুদ্ধবিরতি বাস্তবায়নের বিষয়ে আলোচনা চালিয়ে যেতে চায় তারা।

নাম প্রকাশ না করার শর্তে ইসরায়েলের একটি সূত্র জানিয়েছে, বর্তমানে চুক্তিতে বাস্তবায়িত হওয়ার সত্যিকারের সুযোগ রয়েছে। এটি গাজায় নয় মাসব্যাপী যুদ্ধের বিপরীতে অতীতের অগ্রহণযোগ্য শর্তগুলোর বিপরীতে একটি দৃষ্টান্ত হতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশ চূড়ান্ত

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১০

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

১১

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

১২

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

১৩

সাকিবের পর এবার দীঘির ‘পল্টি’?

১৪

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

১৫

লটকন বাগান দেখাবে বলে ২ শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

১৬

বকেয়া ৬ কোটি ৬ লাখ টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করল সিসিক

১৭

যুবকের গুলিবিদ্ধ লাশ পড়েছিল ভাসমান নৌকায়

১৮

বিদেশি নাগরিকদের হেনস্তা, প্রধান আসামি গ্রেপ্তার

১৯

সিএমএইচে চিকিৎসাধীন রাষ্ট্রদূত আনসারীর খোঁজ নিলেন ডা. রফিক

২০
X