কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৪, ০৬:৪০ পিএম
আপডেট : ০৯ জুলাই ২০২৪, ০৭:০৮ পিএম
অনলাইন সংস্করণ
গবেষণা রিপোর্ট

গাজায় প্রকৃত প্রাণহানি ১ লাখ ৮৬ হাজারের বেশি!

গাজার একটি এলাকায় ইসরায়েলি বোমা হামলার পরের দৃশ্য। ছবি : সংগৃহীত
গাজার একটি এলাকায় ইসরায়েলি বোমা হামলার পরের দৃশ্য। ছবি : সংগৃহীত

গাজায় ইসরায়েলের চলমান হামলায় প্রাণহানির সংখ্যা ১ লাখ ৮৬ হাজার ছাড়িয়ে যেতে পারে বলে জানিয়েছে বিশ্বের অন্যতম প্রভাবশালী মেডিকেল জার্নাল ল্যানসেট। ল্যানসেট প্রকাশিত একটি সমীক্ষায় এমনই তথ্য উঠে এসেছে। সূত্র : আরব নিউজ

গবেষণাটি বলছে, গাজার মোট জনসংখ্যার প্রায় ৪ শতাংশ মানুষকেই হত্যা করেছে ইসরায়েল।

ল্যানসেটের গবেষণা রিপোর্টে বলা হয়েছে, গত বছরের ৭ অক্টোবর যুদ্ধ শুরুর আগে গাজার মোট জনসংখ্যা ছিল ২৩ লাখ। এর মধ্যে ১ লাখ ৮৬ হাজার মানুষই ইসরায়েলের হামলায় প্রাণ হারিয়েছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, অক্টোবরে গাজা ভূখণ্ডে ইসরায়েলের সামরিক হামলা শুরুর পর থেকে ৩৮,০০০ এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।

তবে, ল্যানসেট সমীক্ষা বলছে, স্বাস্থ্য সুবিধা, খাদ্য বিতরণ ব্যবস্থা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামোর ব্যাপক ধ্বংসের কারণে মৃত্যুর প্রকৃত সংখ্যা অনেক বেশি হতে পারে।

জাতিসংঘের তথ্য অনুসারে, চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত, ১০ হাজারেরও বেশি মৃতদেহ ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে আছে বলে মনে করা হয়েছিল। সেসময় বলা হয়েছিল, ইসরায়েলি বোমা হামলায় গাজার ৩৫ শতাংশ ভবন ধ্বংস হয়ে গেছে। তবে বিভিন্ন রিপোর্ট বলছে, এই ধরনের পরোক্ষ মৃত্যুর সংখ্যা প্রত্যক্ষ মৃত্যুর সংখ্যার থেকে অন্তত তিন থেকে ১৫ গুন বেশি।

গাজার প্রকৃত চিত্র বিবেচনায় প্রতিটি প্রত্যক্ষ মৃত্যুর বিপরিতে অন্তত চারটি পরোক্ষ মৃত্যু থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। সেই হিসেবে সমীক্ষায় বলা হয়েছে, গাজায় প্রকৃত মৃত্যুর সংখ্যা ১ লাখ ৮৬ হাজার ছাড়িয়ে যাওয়া অসম্ভব নয়।

ল্যানসেট সমীক্ষায় আরও বলা হয়েছে, মৃতের সংখ্যা নিয়ে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য সঠিক নয় বলে মনে করে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা, জাতিসংঘ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে আমরা ধারণা করছি প্রকৃত মৃত্যুর সংখ্যা আরও বহুগুন বেশি।

রিপোর্টে বলা হয়েছে, ঐতিহাসিক জবাবদিহিতা নিশ্চিত করতে এবং যুদ্ধের সম্পূর্ণ মূল্য স্বীকার করার জন্য সত্যিকারের তথ্য নথিভুক্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি একটি আইনি প্রয়োজনও বটে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিবির নেতাকে ছুরিকাঘাতে খুন

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে কেপ ভার্দে

মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী

বিয়ের দাবিতে ১৮ দিন ধরে অবস্থান তরুণীর, অন্য মেয়েকে ঘরে তুললেন প্রেমিক

যে শহর কাঁদিয়েছিল ম্যারাডোনাকে, সেখানেই মেসির প্রতিশোধের মিশন

বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

ডিজেলের দাম কমাচ্ছে মালয়েশিয়া

৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোডম্যাপে একমত যুক্তরাষ্ট্র ও ইরান

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

১০

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

১১

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

১২

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচগেট

১৩

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

১৪

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

১৫

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

১৬

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

১৭

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১৮

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

১৯

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

২০
X