কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫, ০৪:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

গাজা নিয়ে সেনাবাহিনীকে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীর নতুন নির্দেশ

গাজায় ইসরায়েলি সেনারা। পুরোনো ছবি
গাজায় ইসরায়েলি সেনারা। পুরোনো ছবি

গাজা নিয়ে সেনাবাহিনীকে নতুন নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। তিনি উপত্যকার সব টানেল ধ্বংস করতে নির্দেশ দিয়েছেন।

রোববার (২৬ অক্টোবর) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, শনিবার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী উপত্যকায় থাকা টানেল ধ্বংসের অভিযান অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের এক পোস্টে লিখেছেন, আমি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীকে (আইডিএফ) আমাদের নিয়ন্ত্রণাধীন ‘ইয়োলো লাইনে’ টানেল ধ্বংসকেই প্রধান কাজ হিসেবে অগ্রাধিকার দিতে— একই সঙ্গে সেনা সদস্য ও সীমান্তবর্তী সম্প্রদায়গুলোর সুরক্ষা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছি।

তিনি জানান, মার্কিন ভাইস প্রেসিডেন্ট, পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী, প্রেসিডেন্টের বিশেষ দূত ও সেন্টকম কমান্ডারদের সঙ্গে আলোচনার মধ্য দিয়েই এ পদক্ষেপ নেওয়া হচ্ছে। এসব আলোচনার লক্ষ্য হলো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়ন এবং ‘টানেলগুলোর সম্পূর্ণ ধ্বংস ও হামাসকে নিরস্ত্র করা।’

কাটজ বলেন, হামাসের টানেল ধ্বংস ও তাদের নিরস্ত্রীকরণই গাজায় বিজয় অর্জনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত লক্ষ্য। সবচেয়ে জরুরি নৈতিক দায়িত্ব হলো সব জিম্মি ও নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনা। আমরা এই পবিত্র ও গুরুত্বপূর্ণ মিশন সম্পন্ন করতে সর্বোচ্চ চেষ্টা করব।

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী জানান, ‘গাজায় আমাদের যোদ্ধারা হামাসের বিরুদ্ধে যে মহান বিজয় অর্জন করেছে, সেটিকে পূর্ণতা দিতে গাজার নিরস্ত্রীকরণ এবং ৬০ শতাংশ অবশিষ্ট টানেলের ধ্বংসই এখন মূল কৌশলগত লক্ষ্য।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X