বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৩, ০৫:৩৩ এএম
আপডেট : ২৬ জুলাই ২০২৩, ০৮:৩২ এএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলি পত্রিকার প্রথম পাতায় কালো রঙ!

ছোট হরফে একটি বাক্যই ছিল- ‘ইসরায়েলের গণতন্ত্রের জন্য একটি কালো দিন আজ।’ ছবি : জেরুজালেম পোস্ট
ছোট হরফে একটি বাক্যই ছিল- ‘ইসরায়েলের গণতন্ত্রের জন্য একটি কালো দিন আজ।’ ছবি : জেরুজালেম পোস্ট

ইসরায়েলে বিচার বিভাগকে ঢেলে সাজানোর আইন পাসের প্রতিবাদে এবার নতুন মাত্রা যুক্ত হলো। মঙ্গলবার দেশটির বেশ কয়েকটি দৈনিক পত্রিকার প্রথম পাতাজুড়ে ছিল শুধু কালো রঙ। ‘বিতর্কিত’ এ আইনের বিরুদ্ধে আন্দোলনকারীরা পত্রিকায় বিজ্ঞাপন ছেপে অভিনব এ প্রতিবাদ জানিয়েছে।

জেরুজালেম পোস্ট জানায়, বিচারব্যবস্থা সংস্কারের আইন পাসের প্রতিবাদে পত্রিকায় কালো প্রথম পাতা ছাপার দায়ভার গ্রহণ করেছে আন্দোলনকারীদের একটি গোষ্ঠী। ইসরায়েলি নতুন উদ্যোক্তা, বিভিন্ন কোম্পানিতে বিনিয়োগকারী, প্রযুক্তি পণ্য উৎপন্নকারী প্রতিষ্ঠানের পরিচালকদের নিয়ে এ গোষ্ঠী গড়ে উঠেছে।

কালো পৃষ্ঠার একদম নিচে ছোট হরফে লেখা ছিল একটি বাক্য- ‘ইসরায়েলের গণতন্ত্রের জন্য একটি কালো দিন আজ।’

বিশেষ এই বিজ্ঞাপন ছাপানো ইসরায়েলি পত্রিকাগুলো হলো- ইয়েদিও আহারোনোত, ক্যালক্যালিস্ত, ইসরায়েল হায়োম এবং হারেৎজ। কালো রঙে প্রথম পাতা ছাপানোর বিষয়টি যে ‘বিজ্ঞাপন’ তা পত্রিকাগুলো উপরে লিখে দিয়েছে। কোনো কোনো পাঠক জানিয়েছেন, লেখাগুলো এত ছোট যে কী কারণে কালো রঙ করা হয়েছে তা বুঝতে বেগ পেতে হয়েছে।

প্রতিবাদের বিষয়ে টুইটারে গ্রুপটি মঙ্গলবার জানায়, ‘তারা আমাদের ধরে ফেলল! আমরা আমাদের লোগো লুকানোর অনেক চেষ্টা করেছিলাম। কিন্তু ২ নম্বর পৃষ্ঠায় ঠিকই তা ছাপা হয়েছে।’ এর আগে পার্লামেন্টে বিলটি নিয়ে ভোট অনুষ্ঠিত হয়। টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়, সোমবার এই বিলের পক্ষে ৬৪টি ভোট পড়ে। বিরোধী জোট ভোট বর্জন করায় বিলের বিপক্ষে একটিও ভোট পড়েনি।

বিক্ষোভকারীরা বলছেন, বিল পাস হলেই সুপ্রিম কোর্টের ক্ষমতা কমে আসবে। যে কোনো মূল্যে এই ভোট ঠেকাতে উঠে পড়ে লেগেছেন বিক্ষোভকারীরা। এদিন পার্লামেন্টসহ গুরুত্বপূর্ণ সরকারি সব কার্যালয়ের সামনে অবস্থান নেন বিক্ষোভকারীরা।

বিলের পক্ষে সাফাই গেয়ে ইসরায়েলি বিচারমন্ত্রী ইয়ারিভ লেভিন বলেন, ‘এই সংশোধনী নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। ভোটারদের পছন্দকে সম্মান করতে সরকারের বিভিন্ন শাখার মধ্যে ক্ষমতার ভারসাম্য রক্ষায় এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১০

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১১

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১২

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৩

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৪

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৫

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৬

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৭

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৮

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৯

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

২০
X