কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৪, ০৮:১৬ পিএম
অনলাইন সংস্করণ

নিজেদের ঘোষিত ‘নিরাপদ অঞ্চলে’ ইসরায়েলি হামলা, নিহত ৭১

গাজার একটি এলাকায় ইসরায়েলি হামলা। পুরোনো ছবি
গাজার একটি এলাকায় ইসরায়েলি হামলা। পুরোনো ছবি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় নিজের ঘোষিত নিরাপদ এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ৭১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ২৮৯ জন।

শনিবার (১৩ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজার আল মাওয়াসি এলাকাকে নিরাপদ এলাকা ঘোষণা করে ইসরায়েল। তবে নিজেদের ঘোষিত সে এলাকাতেই ভয়াবহ বিমান হামলা চালিয়েছে তারা। এলাকাটি গাজার দক্ষিণের খান ইউনিসের কাছাকাছি অবস্থিত।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, আল মাওয়াসিতে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাসের জ্যেষ্ঠ নেতাদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। অন্যদিকে হামাসের দাবি, এলাকাটিতে ইসরায়েল মানবিক অঞ্চল ঘোষণা দিয়ে সেখানে ফিলিস্তিনিদের আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছিল।

ইসরায়েলের এক কর্মকর্তা জানান, হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফকে লক্ষ্য করে আল মাওয়াসির উন্মুক্ত এলাকায় হামলা চালানো হয়েছে। এলাকাটিতে কেবল হামাসের সদস্যরা ছিলেন। কোনো বেসামরিক লোক এলাকাটিতে ছিলেন না।

ওই কর্মকর্তার দাবি, এলাকাটিতে খান ইউনিসের কামান্ডার রাফা সালামাকেও নিশানা করা হয়েছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ হামলা চালানো হয়।

ইসরায়েলি কর্মকর্তার এমন দাবিকে মিথ্যা বলে অভিহিত করেছে হামাস। এক বিবৃতিতে তারা জানিয়েছে, ইসরায়েলের এমন দাবি এটাই প্রথম নয়। এর আগেও তারা অতীতে এমন অনেক দাবি করেছে। তাদের দাবি বারবারই মিথ্যা প্রমাণিত হয়েছে।

খান ইউনিসের নাসের মেডিক্যালের চিকিৎসকরা জানিয়েছেন, হাসপাতালে প্রচুর সংখ্যক হতাহত মানুষকে নিয়ে আসা হয়েছে। বর্তমানে সেখানে চিকিৎসা কার্যক্রম পরিচালনার মতো পরিস্থিতি নেই।

হাামাসের সামরিক শাখা আল কাসেম ব্রিগেডের প্রধান মোহাম্মাদ দেইফ ইসরায়েলের অন্যতম টার্গেট। বন্দিদশা পালানো এবং একাধিক হত্যাচেষ্টা থেকে বেঁচে ফেরা দেইফের অবস্থান ঘিরে ইসরায়েলি বাহিনীর ধোঁয়াশা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিআর কঙ্গোতে ইবোলায় মৃত ৩০০ ছাড়াল, দ্রুত বাড়ছে সংক্রমণ

বাংলাদেশের সবচেয়ে বড় ট্রেডিং পার্টনার চীন: মাহদী আমিন

নাইন এম এম পিস্তল পাচ্ছেন ডিএনসি কর্মকর্তারা: স্বরাষ্ট্রমন্ত্রী

সিলেটের প্রবীণ সংবাদপত্র এজেন্ট ইসমাইল হোসেন আর নেই

সীমান্তে বিএসএফের হত্যাকাণ্ডের প্রতিবাদ / কুলাউড়ায় পৌঁছেছেন এনসিপির সমন্বয়ক সারজিস ও নাসিরুদ্দিন পাটওয়ারী

‘হায় হোসেন’ মাতমে মুখর পুরান ঢাকা

বিকেএসপিতে পাঁচ ক্রীড়া বিভাগের কোচেস সার্টিফিকেট কোর্সের সফল সমাপ্তি

সিলেট মহানগর পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন

ন্যায্য অধিকার না দিলে লড়াই করার হুঁশিয়ারি জামায়াত আমিরের

শিক্ষার্থীকে শাসন করায় শিক্ষিকাকে মারধর: থানায় মামলা

১০

জিনপিং-তারেক বৈঠক / চীনের সঙ্গে বাংলাদেশের ১৭ সমঝোতায় স্বাক্ষর

১১

২০২৬ বিশ্বকাপের শেষ বত্রিশে যেসব দলের লাইন-আপ চূড়ান্ত

১২

কাঁচাবাজারে অস্থিরতা, মাছ-মুরগির চড়া দাম

১৩

নতুন অস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া

১৪

লক্ষ্মীপুরে মা-তিন মেয়েকে হত্যা: ‘বাঁচাও বাঁচাও’ চিৎকার শুনে ছুটে যান প্রতিবেশী

১৫

ভেনেজুয়েলায় ভূমিকম্পে বহু হতাহতে প্রধানমন্ত্রীর শোক

১৬

দেশের ৬ জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টির আশঙ্কা

১৭

বিশ্বকাপে নকআউটের টিকিট কাটল যারা, বাদ পড়ল কারা

১৮

সামান্য ভুলেই বাতিল হতে পারে ভারতীয় ট্যুরিস্ট ভিসার আবেদন

১৯

ধর্ম নিয়ে ব্যবসা নয়, সম্প্রীতির বাংলাদেশ চাই: সংসদে ফজলুর রহমান

২০
X