কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৪, ১০:৩৮ এএম
অনলাইন সংস্করণ

আরও একটি বিশাল তেলের খনির সন্ধান পেল কুয়েত

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বিশ্বের পঞ্চম ধনী দেশের তালিকায় রয়েছে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত। মূলত দেশটির মাটিতে থাকা বিপুল পরিমাণ খনিজ তেল ও অন্যান্য প্রাকৃতিক সম্পদের বদৌলতেই এমন ফুলেফেঁপে উঠেছে দেশটি। এর মধ্যেই দেশটি নতুন আরেকটি বিশাল তেল খনির সন্ধান পাওয়ার কথা জানিয়েছে।

নতুন এ তেল খনি আবিষ্কারের কথা জানিয়েছেন জ্বালানি তেলের অনুসন্ধান, উত্তোলন ও বিপণনকারী সরকারি প্রতিষ্ঠান কুয়েত পেট্রোলিয়াম করপোরেশনের (কেপিসি) কর্মকর্তা শেখ নাওয়াফ সৌদ নাসির। রোববার এক ভিডিও বার্তায় শেখ নাওয়াফ বলেন, পারস্য উপসাগর অঞ্চলে কুয়েতের ফাইলাকা দ্বীপে নতুন খনির সন্ধান পাওয়া গেছে। প্রায় ৯৬ বর্গকিলোমিটার আয়তনের এ খনিটিতে অন্তত ৩২০ কোটি ব্যারেল তেল রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এক ব্যারেলে ১৫৯ লিটার তেল থাকে।

কুয়েতে বর্তমানে যেসব খনি রয়েছে, সেগুলো থেকে বছরে যে পরিমাণ পেট্রোলিয়াম উৎপাদন করা হয়, নতুন খনিটিতে তার তিনগুণেরও বেশি তেলের মজুদ রয়েছে। এক বিবৃতিতে কুয়েত পেট্রোলিয়াম করপোরেশন জানিয়েছে, প্রাথমিক অনুসন্ধান অনুযায়ী, নতুন খনিটিতে ২১০ কোটি ব্যারেল পেট্রোলিয়াম ও ৫ লাখ ১০ হাজার কোটি ঘনফুট জ্বালানি গ্যাস রয়েছে। এই দুই জ্বালানি উপাদান মিলিয়ে খনিজ তেলের মোট পরিমাণ ধরা হয়েছে ৩২০ কোটি ব্যারেল।

উপসাগরীয় অঞ্চলের তেলসমৃদ্ধ অপর দুই দেশ সৌদি আরব-সংযুক্ত আরব আমিরাত জ্বালানি তেলের ওপর নির্ভরশীলতা কমাতে সম্প্রতি বিভিন্ন পদক্ষেপ নিলেও কুয়েতের অর্থনীতি এখনো পুরোটাই পেট্রোলিয়ামের ওপর নির্ভরশীল। ধারণা করা হয়, শতকরা হিসেবে বিশ্বের মোট তেলের মজুদের ৪ শতাংশ রয়েছে এই উপসাগরীয় দেশটিতে।

জ্বালানি তেল উত্তোলন ও রপ্তানিকারক দেশগুলোর জোট ওপেক প্লাসের তথ্য অনুসারে, এ মুহূর্তে কুয়েত বিশ্বের তৃতীয় বৃহত্তম জ্বালানি তেলের জোগানদাতা। দেশটি প্রতি বছর ১০৪ কোটি ব্যারেল তেল উত্তোলন করে।

কালবেলা/এএএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে ট্রেন চলাচল বন্ধ

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

বিশ্বকাপ চ্যাম্পিয়ন স্পেন, ৪৯ হাজার ম্যাচের ডেটা বিশ্লেষণ করে আগেই জানিয়েছিলেন অনুপ

অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের

১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত

মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

ইরাকের প্রধানমন্ত্রীর তেহরান সফরকে স্বাগত জানাল ইরান  

প্রেমিকের বাড়ি স্ত্রীর দাবিতে ২ নারীর অনশন

ঢাকা ব্যাংকে নিয়োগ, আবেদন ৩১ জুলাই পর্যন্ত

২১ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১০

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১১

ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ আরও কঠোর করল যুক্তরাষ্ট্র

১২

গাজীপুরে ৫৪ হারানো মোবাইল ফোন উদ্ধার

১৩

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

১৪

সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে প্রতিবাদ স্থানীয়দের

১৫

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

১৬

হাসপাতালের পার্কিং না থাকলে কঠোর ব্যবস্থা: সিডিএ চেয়ারম্যান

১৭

দাবির প্রেক্ষিতে নয়, দায়িত্ববোধ থেকেই উন্নয়ন করছি: সিসিক প্রশাসক

১৮

বাড়ছে করতোয়ার পানি, আতঙ্কে আশ্রয়ণের শতাধিক পরিবার

১৯

একাধিকবার প্রবেশের সুযোগ দিয়ে ১ বছরের ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

২০
X