কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৪, ১০:০৮ পিএম
অনলাইন সংস্করণ

প্রবাসী কর্মী নিয়োগে ওমানের নতুন পদক্ষেপ

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

প্রবাসী কর্মী নিয়োগে নতুন পদক্ষেপ নিয়েছে ওমান। আগামী সেপ্টেম্বর থেকে দেশটিতে এ পদক্ষেপ কার্যকর করা হবে। ফলে দেশটিতে বিদেশি কর্মী নিয়োগ কঠিন হয়ে পড়বে।

শনিবার (২৭ জুলাই) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শ্রমবাজার নিয়ন্ত্রণ ও নিজ দেশের নাগরিকদের কাজের সুযোগ বাড়াতে বিস্তৃত পরিসরে নতুন পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির শ্রম মন্ত্রণালয়।

নতুন নির্দেশনা অনুযায়ী সরকারের ওমানিকরণ প্রকল্পে লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হয়েছে এমন সব বেসরকারি কোম্পানির সঙ্গে কাজ করা থেকে রাষ্ট্রায়ত্ত সব প্রশাসনিক শাখা ও সরকারি মালিকানাধীন সংস্থাগুলো বিরত থাকবে। এ ছাড়া এখন থেকে সরকারের শ্রম মন্ত্রণালয়ের কাছ থেকে বেসরকারি খাতের কোম্পানিগুলোকে ইলেকট্রনিক প্রশংসাপত্র নিতে হবে। এ প্রক্রিয়ার মাধ্যমে কাজের মান ও ওমানিকরণের কোটার সঙ্গে তাদের সম্মতির বিষয়টি যাচাইবাছাই করা হবে। সোদি আরবের মতো এ দেশটিও নিজ দেশের নাগরিকদের কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে ওমানিকরণ প্রকল্প হাতে নিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, নিজেদের নাগরিকদের কর্মসংস্থানকে অগ্রাধিকার দেওয়ার জন্য শ্রম মন্ত্রণালয় ৩০টিরও বেশি নতুন পেশা যুক্ত করেছে। এসব পেশা কেবল নিজ দেশের নাগরিকদের জন্য সংরক্ষিত থাকবে। দেশটির সরকার জানিয়েছে, স্থানীয় কর্মীদের জন্য আরও বেশি চাকরির সুযোগ তৈরি জন্য এমন পদক্ষেপ নেওয়া হয়েছে।

নির্দেশনা বলা হয়েছে, দেশের বেসরকারি খাতের সব প্রতিষ্ঠানে কমপক্ষে একজন করে ওমানি নাগরিককে উপযুক্ত পদে নিয়োগ দেওয়া বাধ্যতামূলক করা হবে। এ বিষয়ে ভবিষ্যতে বিস্তারিত বিধানসহ আইন তৈরি করা হবে।

বিভিন্ন খাতে ওমানিকরণ প্রকল্পকে জোরদার করার জন্য একটি আর্থিক প্যাকেজও অনুমোদন করেছে। এতে প্রণোদনা ব্যবস্থা হিসেবে ওয়ার্ক পারমিট ফিতেও সামঞ্জস্য আনার পরিকল্পনা নেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদায়ের আগে চা-শ্রমিককে কারামুক্ত করলেন ডিসি সারওয়ার

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বলাতেই সিলেট ডিসি প্রত্যাহার : শিবির সভাপতি

মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী

বরিশালের সাবেক প্যানেল মেয়র খোকন গ্রেপ্তার

গোনা হচ্ছে সিলেট শাহজালাল মাজারের ডেগ ও দানবাক্সের টাকা

দুদকের সার্চ কমিটি গঠন

ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিলেন আইআরজিসির ফোর্স প্রধান 

টিএন্ডটির টাকা আত্মসাতের দায়ে তিন কর্মকর্তার ১০ বছরের কারাদণ্ড

বাউফল উপজেলা ছাত্রদল সভাপতি কারাগারে

বারবার পিছিয়ে যাওয়া সেই সিনেমার মুক্তির তারিখ ঘোষণা

১০

অভিযোগ চিফ প্রসিকিউটরের / নানা উপায়ে কালক্ষেপণ করছেন জিয়াউল আহসানের আইনজীবী 

১১

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১২

‘ঝরা বকুল’-এ মনিরা হয়ে হৃদয় ছুঁয়েছেন সুনেরাহ

১৩

স্কুলশিক্ষার্থী হত্যা মামলায় শিক্ষক-ছাত্র গ্রেপ্তার, আদালতে সোপর্দ

১৪

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ 

১৫

এনসিপির নতুন কর্মসূচি, নেতাকর্মীদের জরুরি নির্দেশনা

১৬

ডিসি সারওয়ারকে পুনর্বহালের দাবি গণঅধিকার পরিষদের নেতার

১৭

মেসিকে নিয়ে লিখতে গেলে একটি বইও যথেষ্ট নয়

১৮

চাঞ্চল্যকর শিশু তাবাসসুম ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড

১৯

মায়ের জন্য অ্যাম্বুলেন্স পাইনি, তবু প্রতিশোধ চাই না: প্রধানমন্ত্রী

২০
X