কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৪, ০৯:১৫ এএম
আপডেট : ০৭ আগস্ট ২০২৪, ০৯:৩০ এএম
অনলাইন সংস্করণ

গাজার যোদ্ধাদের নতুন প্রধানের নাম ঘোষণা

ইয়াহিয়া সিনওয়ার। ছবি : সংগৃহীত
ইয়াহিয়া সিনওয়ার। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক প্রধান হিসেবে ইয়াহিয়া সিনওয়ারের নাম ঘোষণা করা হয়েছে। গোষ্ঠীটি নিজেদের মধ্যে আলোচনা করে এ সিদ্ধান্ত নেয়। এর মধ্য দিয়ে হানিয়ার স্থলাভিষিক্ত হলেন ইয়াহিয়া।

মঙ্গলবার (৬ আগস্ট) আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়াকে হত্যার ঘটনায় গাজার যোদ্ধাদের মধ্যে শোক বিরাজ করছিল। তবে হানিয়াকে দাফনের পর দলকে আরও শক্তিশালী করার তাগিদ অনুভব করে তারা। এরই অংশ হিসেবে হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেডের দায়িত্বে থাকা সিনওয়ারকে মনোনীত করেন শীর্ষ নেতারা।

বিশ্লেষকরা বলছেন, সামরিক শাখার নেতাকে হামাসের প্রধান করা গুরুত্ববহ, যা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার বার্তা দেয়। হয়তো দখলদারদের বিরুদ্ধে সামরিক অভিযান জোরদারের পরিকল্পনাও রয়েছে। এ ছাড়া এবার সামরিক শাখা ও মাঠপর্যায়ের যোদ্ধাদের সঙ্গে রাজনৈতিক শাখার বোঝাপোড়া ভালো হবে।

প্রসঙ্গত, বুধবার (৩১ জুলাই) সকালে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়াহকে হত্যার খবর জানা যায়। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, ইরানের রাজধানী তেহরানে ইসমাইল হানিয়াহ গুপ্তহত্যার শিকার হয়েছেন। ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) একটি বিবৃতি উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে হানিয়াহ মঙ্গলবার (৩০ জুলাই) থেকে তেহরানে অবস্থান করছিলেন। হামাস নেতারা যে ভবনে অবস্থান করছিলেন সেখান থেকে বুধবার (৩১ জুলাই) সকালে হানিয়াহ এবং তার একজন দেহরক্ষীর মরদেহ উদ্ধার করা হয়।

গাজায় ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে হামাস। গত বছরের অক্টোবরে হঠাৎ ইসরায়েলে হামাসের হামলার জেরে সর্বাত্মক সামরিক অভিযান শুরু করেন বেনিয়ামিন নেতানিয়াহু। এতে মানবিক বিপর্যয়ে পড়েছে পুরো গাজা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বন্ধুর বিয়েতে এসে প্রাণ গেল কুয়েত প্রবাসীর

রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়েন

দিনে কতবার চুল আঁচড়ানো উচিত? জানুন সঠিক নিয়ম

পূবালী ব্যাংক পিএলসি’র সিএলএস এজেন্ট সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত

‘আ.লীগ এখন আরও প্রবলভাবে আছে’, অভিনেত্রী শাওনের দাবি

সাবেক ভূমিমন্ত্রীর বিরুদ্ধে আরও ৭ জনের সাক্ষ্য

সালমান শাহর দেহাবশেষ উত্তোলন আদেশ বাতিল হয়নি

আ.লীগের ঝটিকা মিছিল, সাবেক মেয়রসহ ৭৪ জনের বিরুদ্ধে মামলা

সালমান শাহর কবর অক্ষত থাকছে, আদালতের সিদ্ধান্তে স্বস্তি পরিবারের

দিল্লিতে ১০ বছরের শিশুকে অপহরণের পর ধর্ষণ ও খুন

১০

ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ: রিজভী

১১

শাহজালাল মাজারে ৫ লাখ টাকা দিলেন সাবেক ডিসি সারওয়ার

১২

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলা / জামায়াত দেশকে ‘ফ্যাসিবাদী কাঠামোর’ দিকে ঠেলে দিতে চায়: ছাত্রদল

১৩

ক্বারি আবু রায়হানের ওপর হামলার ঘটনায় ন্যাশনাল ওলামা এলায়েন্সের নিন্দা

১৪

দীর্ঘ লড়াই শেষে মৃত্যুর কাছে হার মানলেন জাকির হোসেন

১৫

এনসিপি-জামায়াত নিয়ে ভবিষ্যদ্বাণী দিলেন রাশেদ

১৬

আওয়ামী লীগের ২ নেতা গ্রেপ্তার

১৭

চেয়ারে বসে নামাজ আদায়কালে চেয়ারের পা কোথায় থাকবে?

১৮

ক্যালকুলেটরে ‘ঘুষ’ হিসাব করা সেই কর্মকর্তা প্রত্যাহার

১৯

জামায়াত আমিরের সঙ্গে সুইস রাষ্ট্রদূতের বৈঠক

২০
X