কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৪, ০১:০২ পিএম
অনলাইন সংস্করণ

প্রথমবার নারীকে সরকারি মুখপাত্র করল ইরান

ইরানের প্রথম নারী সরকারি মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি । ছবি : সংগৃহীত
ইরানের প্রথম নারী সরকারি মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি । ছবি : সংগৃহীত

ইরান সরকারের নতুন মুখপাত্র হিসেবে ফাতেমেহ মোহাজেরানিকে নিয়োগ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

বুধবার (২৮ আগস্ট) মন্ত্রিসভার বৈঠকে এই তথ্য জানানো হয়েছে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) সংবাদমাধ্যম তেহরান টাইমস ও এনডিটিভি পৃথক প্রতিবেদনে এই তথ্য জানায়।

মোহাজেরানি ১৯৭০ সালে আরাকে জন্মগ্রহণ করেন। তিনি হেরিওট-ওয়াট ইউনিভার্সিটি এডিনবার্গ ক্যাম্পাস থেকে ব্যবসায় প্রশাসনে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। হাসান রুহানির সরকারের সময় দেশটির টেকনিক্যাল অ্যান্ড ভকেশনাল ট্রেনিং ইউনিভার্সিটি অব শরিয়তির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন ফাতেমেহ মোহাজেরানি। এ ছাড়া ২০১৭ সালে তিনি সেন্টার ফর ব্রিলিয়ান্ট ট্যালেন্টের প্রধান হিসেবেও নির্বাচিত হন।

মোহাজেরানি ইরানে এই পদে নিযুক্ত হওয়া প্রথম নারী হওয়ার জন্য এটিকে একটি ঐতিহাসিক ঘটনা বলে বিবেচনা করা হচ্ছে।

ফাতেমেহ মোহাজেরানিকে এই পদে নিযুক্ত করা ছাড়াও মন্ত্রিসভার বৈঠকে সরকারের তথ্য কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে ইরানের সংসদের সাবেক সদস্য ইলিয়াস হজরতিকে নিয়োগ দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনজীরকে ফেরাতে দুবাইয়ে ১৪৪ পৃষ্ঠার নথি পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

শেষ হলো আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতার ৩য় আসর

পেনশনে বড় সুখবর: ৫ বছর চাকরিতেই সুবিধা, সর্বোচ্চ হার ৯০ শতাংশ

মানবতাবিরোধী অপরাধের মামলার চাপ সামলাতে বাড়তে পারে ট্রাইব্যুনাল: চিফ প্রসিকিউটর

হবিগঞ্জে গ্যাসের সন্ধান, চলছে অনুসন্ধান

বাড়িঘর তলিয়ে যাওয়ার পর পরিদর্শনে পাউবোর নির্বাহী প্রকৌশলী

আর্জেন্টিনার পতাকা চুরি, থানায় অভিযোগ সমর্থকের

দ্বিতীয় বিয়ে গোপন রাখার কারণ ব্যাখ্যা করলেন মামুনুল হক

টানা দুই দফা বড় পতনে কত হলো স্বর্ণের দাম

১০

ভেনিসে হামলার শিকার বাংলাদেশি রাকিবের মৃত্যু

১১

পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ৭

১২

নারায়ণগঞ্জের রিসোর্টে সেদিন কী ঘটেছিল, জানালেন মামুনুল হক

১৩

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলের টানা হামলা

১৪

চাঁপাইনবাবগঞ্জে ২০ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

১৫

সরকারি হাসপাতালে টিকিট বাণিজ্য

১৬

ন্যায়বিচারের স্বার্থে তাড়াহুড়ো করে বিচার করতে চাই না : চিফ প্রসিকিউটর

১৭

১০ জনের দলের কাছেও হারল তুরস্ক

১৮

ছাগল উদ্ধারে গিয়ে প্রাণ গেল ৪ জনের

১৯

গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‌‘কাইল্লা পলাশ’ মারা গেছেন

২০
X