বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০২:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলকে ফিলিস্তিন ছাড়তে আলটিমেটাম দেবে জাতিসংঘ

জাতিসংঘ ও ইসরায়েলের পতাকা। ছবি : সংগৃহীত
জাতিসংঘ ও ইসরায়েলের পতাকা। ছবি : সংগৃহীত

অধিকৃত ফিলিস্তিন অঞ্চল থেকে ইসরায়েলের অবৈধ উপস্থিতি (দখলদারি) ছাড়তে আলটিমেটাম দেবে জাতিসংঘ। এ আলটিমেটামে তাদের অঞ্চল ছাড়তে ১২ মাসের সময়ে বেঁধে দেওয়ো হবে। বুধবার (১৮ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনের দেওয়া এ সংক্রান্ত একটি খসড়া প্রস্তাব গ্রহণ করা হবে।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এমন পদক্ষেপের কারণে ইসরায়েল জাতিসংঘ অধিবেশনের আগে আরও বিচ্ছিন্ন হয়ে পড়বে। বার্ষিক অধিবেশনকে কেন্দ্র করে বিশ্বনেতারা নিউইয়র্কে জড়ো হবেন। আগামী ২৬ সেপ্টেম্বর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাধারণ অধিবেশনে ভাষণ দেওয়ার কথা রয়েছে। একইদিন ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসও ভাষণ দেবেন।

জানা গেছে, গত জুলাই মাসে দেওয়া আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) পরামর্শমূলক মতামতকে নতুন এ প্রস্তাবে স্বাগত জানানো হবে। ওই সময়ে ফিলিস্তিনে ইসরায়েলি দখলদারিত্ব ও বসতি স্থাপনকে অবৈধ ঘোষণা করে তা প্রত্যাহারের পক্ষে মত দেন আদালত।

আদালত তখন দখলদারিত্ব অবৈধ ও বসতি প্রত্যাহারের কথা বললেও এ বিষয়ে কোনো সময়সীমা বেঁধে দেননি। তবে এবার এ কাজের জন্য সাধারণ পরিষদ ইসরায়েলকে ১২ মাসের সময় নির্ধারণ করে দেবে।

আইসিজের মতামত মেনে চলা কারো জন্য বাধ্যতামূলক না হলেও আন্তর্জাতিক আইনে তার গুরুত্ব রয়েছে। ফলে ইসরায়েলের প্রতি সমর্থনে এটি প্রভাব ফেলতে পারে। এছাড়া সাধারণ পরিষদের প্রস্তাবও বাধ্যতামূলক না হলেও এর রাজনৈতিক ও কূটনৈতিক গুরুত্ব রয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রস্তাবটি পাস হওয়ার জন্য উপস্থিত সদস্যদের দুই-তৃতীয়াংশ ভোটের প্রয়োজন হবে। ফিলিস্তিনি রাষ্ট্রদূত রিয়াদ মানসুর প্রস্তাব পাস হওয়ার মতো ভোট পাওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। মঙ্গলবার তিনি বলেন, আপনারা ইতিহাসের সঠিক দিকে থাকুন। আন্তর্জাতিক আইনের সঙ্গে, স্বাধীনতার সঙ্গে, শান্তির সঙ্গে থাকুন।

এদিকে ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন এ প্রস্তাবের সমালোচনা করেছেন। তিনি এটিকে কূটনৈতিক সন্ত্রাসবাদ বলে উল্লেখ করেছেন। এছাড়া এ প্রস্তাবের বিরুদ্ধে ভোট দেওয়ার অনুরোধ করেছেন মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থমাস-গ্রিনফিল্ডও।

১৯৬৭ সালে পশ্চিম তীর, গাজা ও পূর্ব জেরুজালেম দখল করে নেয় ইসরায়েল। ফিলিস্তিনিরা এ তিন অঞ্চল নিয়ে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১০

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১১

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১২

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৩

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৪

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৫

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৬

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৭

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৮

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

১৯

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

২০
X