কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৩:২৫ পিএম
অনলাইন সংস্করণ

প্রতিরক্ষামন্ত্রীর ওপর ভরসা হারাচ্ছেন নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত

গাজা যুদ্ধ জেতার নাম গন্ধ নেই, এরই মধ্যে লেবাননের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ার সব প্রস্তুতি সম্পন্ন করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে এবার আরও এক আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছেন নেতানিয়াহু। খবর বেরিয়েছে, প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টকে সরিয়ে দেবেন তিনি। বিরোধীদলীয় একজনকে তার স্থলাভিষিক্ত করা হবে।

ইসরায়েলি গণমাধ্যম বলছে, জোটের অংশীদারদের চাপের মুখে গ্যালান্টকে সরিয়ে দেওয়ার চিন্তাভাবনা করছেন নেতানিয়াহু। গ্যালান্টের জায়গায় নিয়োগ দেওয়া হতে পারে গিদেওন সারকে। এক সময় নেতানিয়াহুর মিত্র থাকা গিদেওন এখন তার বিরোধী রাজনীতি করেন। বলা হচ্ছে, আচমকা প্রতিরক্ষামন্ত্রী সরিয়ে দেওয়া হলে রাজনৈতক ও নিরাপত্তা ঝুঁকির মুখে পড়বে ইসরায়েল।

তবে গিদেওনকে নতুন প্রতিরক্ষামন্ত্রী করার খবর অস্বীকার করেছেন নেতানিয়াহু। গিদেওনও এ নিয়ে সরকারের সঙ্গে আলোচনার দাবি অস্বীকার করেছে। এর আগেও গ্যালান্টকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন নেতানিয়াহু। বিভিন্ন ইস্যুতে তাদের মধ্যে মতপার্থক্য রয়েছে। সম্প্রতি গাজা যুদ্ধ, জিম্মিদের মুক্তি এবং ফিলিস্তিনের যোদ্ধাদের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে নেতানিয়াহু ও গ্যালান্টের মধ্যে মনোমালিন্য হয়।

প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের যোদ্ধাদের অতর্কিত হামলার পর ওইদিন থেকেই সেখানে অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী, যা এখনো চলছে। হামাস যোদ্ধাদের হামলায় ইসরায়েলে ১ হাজার ২০০ জন নিহত হয়েছিল। এর পাশাপাশি ২৪২ জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে গিয়েছিল যোদ্ধারা, তাদের মধ্যে এখনো ১০১ জন জিম্মি হামাসের কবজায় রয়েছে। অন্যদিকে ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় এ পর্যন্ত নিহত হয়েছে ৪১ হাজারেরও বেশি মানুষ এবং আহতের সংখ্যা ছাড়িয়েছে ৯০ হাজার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সম্পত্তি লিখে দিয়ে বিপাকে বাবা-মা

হোটেলের ছাদ থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থী নিহত

‎গাজীপুরে আ.লীগের ৩০ নেতাকর্মী গ্রেপ্তার

প্রাথমিকে বদলি-পদায়নে ৪ কমিটি, নেতৃত্বে যারা

বাংলাদেশকে বন্যার তথ্য দেওয়া অব্যাহত রেখেছে ভারত

সাজাপ্রাপ্ত আ.লীগ নেতা কিবরিয়া গ্রেপ্তার

আমির হামজাকে জিজ্ঞাসাবাদ করতে দুদকে যুবদল নেতার আবেদন

বিশ্বকাপে প্রথম পূর্ণাঙ্গ অনুশীলন সেশনে অংশ নিলেন নেইমার

ট্রাম্পের কস্তানজা মতবাদ: বুদবুদের জগত, যেখানে তিনিই রাজা 

পাঁচ জেলায় বিজিবি মোতায়েন

১০

এমবাপ্পেকে ঠেকাতে ৩ গোলকিপার!

১১

চুয়াডাঙ্গায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১২

স্ত্রী-নবজাতক সন্তান হারিয়ে শোকে স্তব্ধ হাজতি, মানবিক উদ্যোগ কারা কর্তৃপক্ষের

১৩

হত্যার পর ফেলে দেওয়া হয়েছিল নদীতে, ৬ দিন পর ভেসে উঠলো লাশ

১৪

ইরানের তেল বিক্রির অনুমতি দিল যুক্তরাষ্ট্র

১৫

হোয়াটসঅ্যাপ প্রধানের পদ ছাড়লেন ক্যাথকার্ট, দায়িত্বে কুনাল শাহ

১৬

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, কী বলছে অপ্টা?

১৭

৯০ বছর বয়সেও লাল-সবুজের ফেরিওয়ালা আব্দুর রফ

১৮

বৃষ্টিতে ধসে পড়ল কালভার্ট, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ

১৯

ফেনীতে ‘আমরা জুলাই যোদ্ধা’ কমিটি ঘোষণা 

২০
X