কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৫:০৪ পিএম
অনলাইন সংস্করণ

পেজার বিস্ফোরণে চোখ হারালেন ইরানি রাষ্ট্রদূত

লেবাননে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোজতবা আমানি হেঁটে যাচ্ছেন। পেছনে (বাঁয়ে) দেশটির অন্তর্বর্তী পররাষ্ট্রমন্ত্রী আলি বাঘেরি কানি। ছবি : সংগৃহীত
লেবাননে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোজতবা আমানি হেঁটে যাচ্ছেন। পেছনে (বাঁয়ে) দেশটির অন্তর্বর্তী পররাষ্ট্রমন্ত্রী আলি বাঘেরি কানি। ছবি : সংগৃহীত

লেবাননে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোজতাবা আমানি পেজার বিস্ফোরণে আহত হয়েছেন। তার একটি চোখ গলে বেরিয়ে এসেছে। অপর চোখও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। নিউইয়র্ক টাইমসের বরাতে দ্য টাইমস অব ইসরায়েল এ তথ্য জানিয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার দুপুর নাগাদ লেবাননজুড়ে একের পর এক পেজার বিস্ফোরিত হতে থাকে। দেশটির প্রতিরোধ যোদ্ধারা বুঝেই উঠতে পারেননি ঠিক কী হয়েছে। হামলার পর পরই আরবি ভাষার কিছু সংবাদমাধ্যম এ হামলার জন্য ইসরায়েলকে দায়ী করে খবর প্রকাশ করে। ইসরায়েল দায় স্বীকার না করলেও দেশটির সংবাদমাধ্যম পেজার বিস্ফোরণ নিয়ে একের পর এক আপডেট দিয়ে যাচ্ছে। বলা হচ্ছে, কয়েক মাস বা বছর ধরে এই হামলার পরিকল্পনা করা হয়েছিল।

ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের সদস্যরা জানিয়েছেন, প্রাথমিকভাবে তারা আমানির ব্যাপারে বেশি কিছু জানতে পারেননি। পরে জানা গেল, তার আঘাত বেশ গুরুতর। তাকে চিকিৎসার জন্য তেহরানে নিয়ে আসা হবে।

তবে সৌদি মালিকানাধীন আলহাদাথ নিউজ চ্যানেল বৈরুতে তেহরানের দূতাবাসের উদ্ধৃতি দিয়ে বলেছে, আমানি ভালো আছেন। তার আঘাত দেহের বহিরাংশে। তিনি আশঙ্কামুক্ত।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক ভিডিওতে আমানিকে দেখা গেছে। হামলার পর লেবাননের একটি রাস্তায় তাকে খুব বিপর্যস্ত দেখাচ্ছিল। তার শার্টের সামনের অংশে রক্ত ​​লেগে ছিল।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) যোগাযোগের জন্য ব্যবহার করা পেজারে চালানো এই হামলায় এখন পর্যন্ত ৯ জন নিহত এবং কয়েক হাজার মানুষ আহত হয়েছে। অভাবনীয় এই হামলা কীভাবে চালানো হয়েছে, তা নিয়ে এখনো খুঁটিনাটি বিশ্লেষণ চলছে। তবে পুরো চিত্র পেতে আরও কিছু দিন সময় লেগে যেতে পারে।

কারা এবং কীভাবে এই হামলা চালানো হয়েছে, তা এখনো রহস্যাবৃতই রয়েছে। মোবাইল ফোন, সোশ্যাল মিডিয়ার যুগে লেবাননের প্রতিরোধ যোদ্ধারা এখনো পেজার ব্যবহার করেন। এই ছোট ডিভাইসের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চল থেকেও যোগাযোগ রক্ষা করা যায়। পেজার বিস্ফোরণের পর বিভিন্ন গণমাধ্যম জানায় এগুলো তাইওয়ান উৎপাদন করেছে। সূত্রের বরাতে রয়টার্স জানায়, লেবাননের প্রতিরোধ যোদ্ধারা তাইওয়ানভিত্তিক গোল্ড অ্যাপোলোর কাছে ৫ হাজার পেজার অর্ডার করেছিল। তবে কোম্পানি এমন দাবি নাকচ করে দিয়েছে।

একযোগে চালানো এই হামলার পর মধ্যপ্রাচ্যের সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের হ্যান্ডেলগুলো এ সংক্রান্ত ছবি ও ভিডিওতে ভরে যায়। অভিনব কায়দায় এমন হামলার পর বিশ্লেষকরা বলছেন, এর মাধ্যমে মধ্যপ্রাচ্যের বিভিন্ন গ্রুপের পাশাপাশি আন্তর্জাতিক কমিউনিটিকেও বার্তা দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হত্যার পর ফেলে দেওয়া হয়েছিল নদীতে,৬ দিন পর ভেসে উঠলো লাশ

ইরানের তেল বিক্রির অনুমতি দিল যুক্তরাষ্ট্র

হোয়াটসঅ্যাপ প্রধানের পদ ছাড়লেন ক্যাথকার্ট, দায়িত্বে কুনাল শাহ

অস্ট্রিয়া-আর্জেন্টিনা ম্যাচে কে জিতবে, কি বলছে অপ্টা?

৯০ বছর বয়সেও লাল-সবুজের ফেরিওয়ালা আব্দুর রফ

বৃষ্টিতে ধসে পড়ল কালভার্ট, দুর্ভোগে ১৫ গ্রামের মানুষ

ফেনীতে ‘আমরা জুলাই যোদ্ধা’ কমিটি ঘোষণা 

তৃণমূলের চেয়ারম্যান পদ থেকে সরানো হলো মমতাকে, বিদ্রোহীদের নতুন কমিটি গঠন  

সাতক্ষীরায় শিক্ষা কর্মকর্তাকে ‘হুমকি’ দেওয়ার অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে

মাদ্রাসা শিক্ষকদের বেতন জুলাইতে পরিশোধ করা হবে: শিক্ষামন্ত্রী

১০

মাজারের ৭০০ বছরের ‘রীতি ভাঙলেন’ ডিসি সারওয়ার

১১

বোরোর উৎপাদন ব্যয়ের চড়া মূল্যে দিশাহারা কৃষক

১২

নারায়ণগঞ্জে আ.লীগকে প্রতিহত করতে বিএনপির অবস্থান কর্মসূচি

১৩

কণ্ঠশিল্পী মমতাজের জামিন চেম্বার আদালতে স্থগিত

১৪

দেশব্যাপী বিক্ষোভের ডাক এনসিপির

১৫

স্ত্রী নির্যাতনের মামলায় ছাত্রদল নেতা অনিক গ্রেপ্তার

১৬

হ্যাটট্রিক রেকর্ডের মুখে, অস্ট্রিয়া ম্যাচে কী কী নজির গড়তে পারেন মেসি?

১৭

আল জাজিরা বিশ্লেষণ / হরমুজ থেকে লেবানন: সংকট নিরসনে যে রোডম্যাপে এগোবে ইরান-যুক্তরাষ্ট্র 

১৮

চট্টগ্রাম বন্দরে আগুনে পুড়ে বিকল কোটি টাকা মূল্যের আরটিজি ক্রেন

১৯

আনসার সদস্যদের তৎপরতায় হারিয়ে যাওয়া শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

২০
X