কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০৯:২৭ পিএম
অনলাইন সংস্করণ

গাজায় কন্টেইনারভর্তি মরদেহ পাঠাল ইসরায়েল

গাজায় পাঠানো মরদেহভর্তি কন্টেইনার। ছবি : সংগৃহীত
গাজায় পাঠানো মরদেহভর্তি কন্টেইনার। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যাকায় কন্টেইনারভর্তি মরদেহ পাঠিয়েছে ইসরায়েল। তবে এসব মরদেহের নাম পরিচয় জানায়নি তারা। ফলে বেনামী এসব মরদেহ গ্রহণণে অস্বীকৃতি জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

বুধবার (২৫ সেপ্টেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ভিকটিমদের নাম, মৃত্যুর সময় এবং কোথা থেকে তাদের তুলে নেওয়া হয়েছিল সেসব তথ্য না দেওয়া পর্যন্ত এ প্রক্রিয়া স্থগিত থাকবে। কন্টেইনারে ৮৮টি মরদেহ পাঠিয়েছে ইসরায়েল।

বিবৃতিতে বলা হয়েছে, এসব তথ্য জানা বিষয় নিহতদের এবং তাদের পরিবারের অধিকার। অপর এক বিবৃতিতে গাজার মিডিয়া অফিস অজ্ঞাত লাশের চালানটিকে ইসরায়েলের ‘অমানবিক ও অপরাধমূলক পদক্ষেপ’ বলে উল্লেখ করেছে।

ফিলিস্তিনের বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, হাসপাতালে ইসরায়েল মরদেহগুলো ফেরত দিতে চেয়েছিল সেই হাসপাতাল জানিয়েছে, মানবিক এবং আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড মেনে ইসরায়েলকে অবশ্যই মরদেহগুলো ফেরত দিতে হবে।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েল প্রায়ই সাধারণ জনগণকে ধরে নিয়ে যায়। এসব লোকজনের অনেককে নির্মম নির্যাতন করা হয়। এছাড়া অনেকে আবার মারাও যান।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস। দেশটির এ হামলার জবাবে পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। এরপর থেকে এ যুদ্ধ শুরু হয়। ক্রমেই তীব্র থেকে তীব্রতর রূপ নেয় যুদ্ধ।এরপর থেকে গাজার ওপর বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এমনকি তাদের হামলা থেকে রেহাই পায়নি হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদসহ ধর্মীয় স্থাপনাও।

সংবাদমাধ্যম জানিয়েছে, ইসরায়েলি আগ্রাসনের কারণে গাজার ২০ লাখ বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। দেশটির হামলার কারণে ধ্বংস্তুপে পরিণত হয়েছে গাজা।

জাতিসংঘের তথ্যমতে, ইসরায়েলে হামলায় বাস্তুচ্যুত হয়েছেন গাজার ৮৫ শতাংশ বাসিন্দা। খাদ্য, বিশুদ্ধ পানি আর ওষুধের তীব্র সংকটের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন তারা। এছাড়া ভূখণ্ডের ৬০ শতাংশ অবকাঠামো ইসরায়েলি হামলায় ধ্বংস হয়ে গেছে। আন্তর্জাতিক আদালতে গাজায় গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে দেশটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১০

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১১

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১২

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৩

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৪

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৫

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৬

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৭

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৮

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১৯

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

২০
X