কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৪, ১১:২৪ এএম
আপডেট : ০২ অক্টোবর ২০২৪, ১১:৪৮ এএম
অনলাইন সংস্করণ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় গাজাবাসীর উল্লাস

ইসরায়েলে ক্ষেপণাস্ত্র আঘাতের খবরে গাজায় উল্লাস। ছবি : সংগৃহীত
ইসরায়েলে ক্ষেপণাস্ত্র আঘাতের খবরে গাজায় উল্লাস। ছবি : সংগৃহীত

রাতে আকাশ আলো করে ইরানের একেকটি ক্ষেপণাস্ত্র ধেয়ে যাচ্ছে ইসরায়েল ভূখণ্ড লক্ষ্য করে। এর আঘাত থেকে বাঁচতে ইসরায়েলিরা যখন মাটির নিচের টানেলে তখন হামলা উদযাপন করছেন গাজাবাসী। ধ্বংসাত্মক এই অস্ত্রের ঝলকানিতে তাদের বুকে যেন নতুন সাহস ভর করেছে।

ভিডিওর শুরুতেই দেখা যায়, ঝুঁকিপূর্ণ একটি স্থান থেকে ছুটতে থাকা ক্ষেপণাস্ত্রের ঝাঁকের দিকে নজর রাখছেন একজন ফিলিস্তিনি। পাশ থেকেই ভেসে আসে উল্লসিত এক কণ্ঠস্বর। যিনি প্রশংসা জানাচ্ছেন মহান রবের প্রতি।

হামলার সময় ঘরে বসে থাকেনি গাজার শিশুরাও। যে ইসরায়েলের জন্য তারা ঘরছাড়া, সেই ইসরায়েলের ভূখণ্ডে চালানো হামলার দৃশ্য দেখতে তাই তো হাসপাতালের গেটের ওপর ভিড় জমিয়েছিল এসব কচিকাঁচা।

ইরানের এই হামলার দৃশ্য দেখতে শিশুদের সঙ্গে গাজার সড়কে নেমে এসেছিলেন নারীরা। হিজাবেঢাকা তাদের কাউকে কাউকে উচ্ছ্বাস প্রকাশে হাততালি দিতেও দেখা যায়। স্বাভাবিকভাবেই ঘরে থাকেনি গাজার সাহসী যুবকরা। তাদের উল্লাসের মাত্রাটাও ভিন্ন।

স্থানীয় সময় মঙ্গলবার রাতে ইসরায়েলকে লক্ষ্য করে এই হামলা চালায় মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী দেশ ইরান। ইসরায়েলি গুপ্তহত্যার প্রতিশোধ নিতে এই হামলা। তবে পাল্টা প্রতিশোধের হুমকিও দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এ নিয়ে মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধের দামামা বাজছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইরান ইসরায়েল হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচ গেট

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১০

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

১১

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

১২

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

১৩

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

১৪

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

১৫

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

১৬

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

১৭

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

১৮

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

১৯

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

২০
X