কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৪, ১১:২৬ এএম
অনলাইন সংস্করণ

মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন বাহিনীকে যে নির্দেশ দিয়েছিলেন বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি : সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি : সংগৃহীত

ইসরায়েলে দেড় শতাধিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ইরান। এরপর তাৎক্ষণিক প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তেহরানের ক্ষেপণাস্ত্র হামলা শুরু হওয়ার পর পরই বিবৃতিতে বিষয়টি জানিয়েছে হোয়াইট হাউস। বাইডেনের পক্ষ থেকে মার্কিন বাহিনীকে দেওয়া হয়েছে নির্দেশনাও।

সম্ভাব্য এ হামলার শঙ্কায় আগেই ওই অঞ্চলে মার্কিন সেনাবাহিনীর সদস্যের সংখ্যা বাড়ানো হয়েছিল। তবে মঙ্গলবার (১ অক্টোবর) রাতের এই হামলার সময় নতুন নির্দেশনা দিয়েছেন বাইডেন। এর আগে গত ১৩ এপ্রিল তেহরানের হামলার সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল মার্কিন বাহিনী। এ দিনও বাইডেন মার্কিন বাহিনীকে ইরানি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার নির্দেশ দিয়েছিলেন।

হোয়াইট হাউস জানিয়েছে, বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস সিচুয়েশন রুম থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন। ইসরায়েলে হামলা হলেও মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন বাহিনী টার্গেট হয়নি বলে জানিয়েছেন ওয়াশিংটন পোস্ট। পেন্টাগনের তিনজন কর্মকর্তার বরাতে সংবাদমাধ্যমটি এ তথ্য জানায়।

গত শুক্রবার লেবাননে প্রতিরোধ যোদ্ধাদের প্রধান হাসান নাসরুল্লাহ ইসরায়েলি হামলায় নিহত হন। এরপরই এ ধরনের হামলার ব্যাপারে সব পক্ষ সতর্ক অব্স্থানে ছিল। মঙ্গলবার রাতে সে হামলা চালিয়ে তেলআবিবের মাটি নাড়িয়ে দিয়েছে ইরান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইরান ইসরায়েল হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে আহত সেই তরুণের মৃত্যু

শিবির নেতাকে ছুরিকাঘাতে খুন

দ্বিতীয় রাউন্ডে যেভাবে আর্জেন্টিনার মুখোমুখি হতে পারে কেপ ভার্দে

মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী

বিয়ের দাবিতে ১৮ দিন ধরে অবস্থান তরুণীর, অন্য মেয়েকে ঘরে তুললেন প্রেমিক

যে শহর কাঁদিয়েছিল ম্যারাডোনাকে, সেখানেই মেসির প্রতিশোধের মিশন

বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান

ডিজেলের দাম কমাচ্ছে মালয়েশিয়া

৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রোডম্যাপে একমত যুক্তরাষ্ট্র ও ইরান

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

১০

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপে চমক দেখাল মিসর

১১

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

১২

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

১৩

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচগেট

১৪

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

১৫

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

১৬

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

১৭

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

১৮

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১৯

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

২০
X