কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৪, ০২:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

ইরানের যে মিসাইলের সামনে টিকল না ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা

ইরানের ফাত্তাহ টু হাইপারসনিক মিসাইল। ছবি : সংগৃহীত
ইরানের ফাত্তাহ টু হাইপারসনিক মিসাইল। ছবি : সংগৃহীত

ইসরায়েলের শক্তিশালী রাডার প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়েছে ইরান।এমন সাফল্য আগে কখনো পায়নি দেশটি। মঙ্গলবার (১ অক্টোবর) চালানো এই হামলায় ইসরায়েলকে রীতিমতো ধরাশায়ী করেছে ইরান। দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

নিজেদের অত্যাধুনিক মিসাইল ব্যবহার করে ইসরায়েলের রাডার মিসাইল ডিফেন্স সিস্টেম অ্যারো টু ও থ্রিকে টার্গেট করে ইরান। সেই পরীক্ষায় উতরে গেছে ফাত্তাহ-টু হাইপারসনিক মিসাইল। অন্তত ১৮০টি মিসাইল দিয়ে ইসরায়েলে এই হামলা চালায় ইরান।

ভিডিও ফুটেজে দেখা যায়, ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন অংশ থেকে একের পর এক মিসাইল ইসরায়েলের দিকে ছুটে যাচ্ছে। তেহরান, ইসফাহান, তাবরিজ, শিরাজ, খোররামাবাদ, আরাক শহরের বাসিন্দারা আকাশে তাকিয়ে এ দৃশ্যের সাক্ষী হয়েছেন।

ইরানি গণমাধ্যমের দাবি, এবারই প্রথম ফাত্তাহ টু হাইপারসনিক মিসাইল দিয়ে ইসরায়েলে হামলা চালানো হয়েছে। বলা হচ্ছে, এ ধরনের প্রযুক্তির মিসাইল কেবল বিশ্বের চারটি দেশের হাতে রয়েছে। ইরানও তাদের একটি। ২০২৩ সালের ৬ জুন আনুষ্ঠানিকভাবে ফাত্তাহ মিসাইল প্রকাশ্যে এনেছিল ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ইরান ইসরায়েল হামলা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১০

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১১

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১২

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৩

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৪

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৫

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১৬

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৭

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৮

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৯

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

২০
X