কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৪, ০৬:০৫ পিএম
অনলাইন সংস্করণ

লেবাননের অভ্যন্তরে ঢুকে পড়ল ইসরায়েলি বাহিনী

ইসরায়েলি বাহিনীর ট্যাংক। পুরোনো ছবি
ইসরায়েলি বাহিনীর ট্যাংক। পুরোনো ছবি

লেবাননের অভ্যন্তরে ঢুকে পড়েছে ইসরায়েলি সেনাবাহিনী। সীমান্ত থেকে ৪০০ মিটার অভ্যন্তরে ঢুকে পড়েছে তারা।

বুধবার (০২ অক্টোবর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইসরায়েলি বাহিনী জানিয়েছে, দক্ষিণ লেবাননে খুব কাছ থেকে সম্মুখ যুদ্ধে পতিত হয়েছে ইসরায়েল। অন্যদিকে হিজবুল্লাহর দাবি, ইসরায়েলি বাহিনীর সাথে তাদের সংঘর্ষ হয়েছে। লেবাননের সেনাবাহিনীর পক্ষ থেকেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনী ব্লু লাইন অতিক্রম করেছে। এটি জাতিসংঘের টহল সীমানা যা ইসরায়েল এবং লেবানন থেকে অধিকৃত গোলান মালভূমি থেকে আলাদা করেছে। এলাকাটি দিয়ে ইসরায়েলি বাহিনী লেবাননের প্রায় ৪০০ মিটার ভেতের প্রবেশ করেছে।

এর আগে আলজাজিরা জানায়, লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহর হামলায় ইসরায়েলের অন্তত দুই সেনা নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ১৮ জন।

ইসরায়েলি সংবাদমাধ্যমে বরাতে আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, আজ ভোরে লেবাননের সীমান্তবর্তী ওদাইশেহ শহরে হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলি বাহিনীর সংঘর্ষ হয়েছে। এতে দুই সেনা নিহত এবং ১৮ জন আহত হয়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার ইসরায়েল লেবাননে স্থল অভিযান শুরুর ঘোষণা দেওয়ার পর এটি প্রথম মুখোমুখি সংঘর্ষ।

আলজাজিরা জানিয়েছে, ইসরায়েলের জন্য দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে স্থল অভিযান গাজায় ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাসের মুখোমুখি হওয়ার চেয়ে অনেক বেশি চ্যালেঞ্জিং। কেননা হিজবুল্লাহ একটি শক্তিশালী শত্রুপক্ষ, যারা দীর্ঘ প্রশিক্ষণ নিয়েছে এবং তাদের সৈন্যরা সিরিয়ায় বহু বছর ধরে যুদ্ধ করেছে।

এর আগে আলজারিরা জানায়, লেবাননে স্থল হামলা শুরুর পর ইসরায়েলের পদাতিক বাহিনী প্রথমবারের মতো মুখোমুখি প্রতিরোধের সম্মুখীন হয়েছে। বুধবার ভোরে ওদাইসেহ শহরে অনুপ্রবেশ করার চেষ্টাকালে লেবাননের যোদ্ধারা তাদের গতিরোধ করে। শেষ খবর পাওয়া পর্যন্ত সেখানে ব্যাপক যুদ্ধ চলছে।

এ ব্যাপারে একটি সংবাদ বিজ্ঞপ্তি আলজাজিরার কাছে পাঠিয়েছে হিজবুল্লাহ। অঞ্চলটিতে থাকা সাংবাদিকরাও যুদ্ধের আঁচ পাচ্ছেন। হিজবুল্লাহ দাবি করেছে, এখন পর্যন্ত লড়াইয়ে তারা সুবিধাজনক অবস্থানে থেকে জয়ের পথে। ইসরায়েলি পদাতিক বাহিনী বাধ্য হয়েছে পিছু হটতে এবং তারা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি-চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক স্বাক্ষরিত

ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপ থেকে ভেসে আসছে মানুষের আর্তনাদ

কিংবদন্তি পেলে ও রিভালদোর এক অনন্য রেকর্ডে নাম লেখালেন নেইমার

ভেনেজুয়েলায় উদ্ধার সহায়তার প্রস্তাব এল সালভাদরের

ভেনেজুয়েলায় ভূমিকম্পে ১০ হাজারের বেশি প্রাণহানির আশঙ্কা

দুর্দান্ত জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল, নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি

ভেনেজুয়েলায় পরপর শক্তিশালী ২ ভূমিকম্প, বহু ভবন ধস

১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

গ্রুপসেরা হয়ে নকআউটে ব্রাজিল

৯৮১ দিন পর ব্রাজিলের জার্সিতে ফিরলেন নেইমার

১০

টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে এবারের বিশ্বকাপ ব্রাজিলের

১১

জোড়া গোলের লিড নিয়ে বিরতিতে ব্রাজিল

১২

৫২ বছরের অপেক্ষার অবসান, মরক্কোর জালে হাইতির গোল

১৩

বন্য শিয়াল শিকার করে অনলাইনে মাংস বিক্রি

১৪

লাইনচ্যুত তিন বগি রেখে চট্টগ্রামের পথে বিজয় এক্সপ্রেস

১৫

ভিনিসিয়াসের গোলে এগিয়ে গেল ব্রাজিল

১৬

গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউটে সুইজারল্যান্ড

১৭

বিশ্বকাপের মাঝেই ৫ ম্যাচ নিষিদ্ধ হলেন কাতারের তারকা মিডফিল্ডার

১৮

হেরেও দ্বিতীয় রাউন্ডে উঠল কানাডা

১৯

স্কটল্যান্ডের বিপক্ষে একাদশ ঘোষণা ব্রাজিলের

২০
X